সোমবার, ২৯ জুন ২০২৬

চকবাজারে মাছে রঙ মিশিয়ে বিক্রি, অ‌ভিযা‌নে ধরা

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর চকবাজা‌রে মা‌ছে ক্ষ‌তিকর রং মেশা‌নো, পণ‌্য মূল‌্য না লিখা, মেয়াদোত্তীর্ণ পণ‌্য রাখার অ‌ভি‌যো‌গে চার প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জ‌রিমানা ক‌রে‌ছে ভোক্তাধিকার।
আজ র‌বিবার (১ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগরীর চকবাজার এলাকার কাচাবাজারে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে এ তদারকি কার্যক্রম পরিচালনা ক‌রে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও জেলা কার্যালয়। সা‌থে ছি‌ল ছাত্র-জনতা ও সিএম‌পির পু‌লিশ সদস‌্যরা।
বাজার তদারকিকালে শাহজাহানের মাছের দোকানকে মাছের রং দেওয়ার অপরাধে ৩ হাজার, ইলিয়াস মাংসের দোকানকে মূল্য তালিকা প্রদর্শন না করায় ১ হাজার, বিনিময় স্টোরকে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের জন্য সংরক্ষণ ও এমআরপি বিহীন পণ্য বিক্রয়ের জন্য সংরক্ষণের জন্য ১০ হাজার টাকা এবং খাজা মাংসের দোকানকে মূল্য তালিকা প্রদর্শন না করায় ২ হাজার টাকা জরিমানা ও সতর্ক করা হয়।
জাতীয় ভোক্তা‌ধিকার চট্টগ্রাম বিভাগীয় কা‌র্যালয় উপ প‌রিচালক ফ‌য়েজ উল‌্যাহ জানান, জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এরূপ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

এই বিভাগের সব খবর

বৃক্ষ রোপনের মাধ্যমে পরিবেশ রক্ষাসহ জাতীয় উন্নয়নে ভূমিকা রাখার জন্য সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে

বিশিষ্ট শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ আলোকিত হাটহাজারী উন্নয়ন ফোরামের চেয়ারম্যান সৈয়দ মোস্তফা আলম মাসুম বলেছেন-বাংলাদেশ একটি উন্নয়নশীল উর্বর দেশ। বর্তমান সরকার দেশের পরিবেশের উন্নয়নে জলবায়ু...

২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব’ হিসেবে অভিহিত করেছেন। আজ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ...

দেশবরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বাংলাদেশের পাপেট শিল্পের পথিকৃৎ এবং একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আজ (সোমবার) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন...

সর্বশেষ

বৃক্ষ রোপনের মাধ্যমে পরিবেশ রক্ষাসহ জাতীয় উন্নয়নে ভূমিকা রাখার জন্য সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে

বিশিষ্ট শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ আলোকিত হাটহাজারী উন্নয়ন ফোরামের চেয়ারম্যান...

২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব’ হিসেবে...

দেশবরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বাংলাদেশের পাপেট শিল্পের পথিকৃৎ এবং একুশে...

গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রাহকদের কাছে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন পৌঁছে...

কারিগরি ত্রুটিতে ২ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাধ্য হয়ে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

কারিগরি ত্রুটির কারণে দেশের দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায়...

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...