রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

কর্মস্থলে যোগদানের নির্দেশ বোয়ালখালী পৌর প্রশাসকের ছুটি বাতিল

 বোয়ালখালী প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

বোয়ালখালী পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ফাতেমা চৌধুরীর মঞ্জুরীকৃত ছুটি বাতিল করা হয়েছে। রবিবার (১ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) রাকিব হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ ছুটি বাতিল করেন।

ওই আদেশে বলা হয়, গত ২৭ আগস্ট সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ফাতেমা চৌধুরীর আবেদনের প্রেক্ষিতে স্বাস্থ্যগত কারণে নির্ধারিত ছুটি বিধিমালা, ১৯৫৯ এর বিধি-৩(১) (ii) মোতাবেক ২১ আগস্ট হতে আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ২৫দিন পূর্ণগড় বেতনে অর্জিত ছুটি মঞ্জুর করা হয়েছিলো।

বর্তমানে বোয়ালখালী উপজেলায় বন্যা পরবর্তী ত্রাণ কার্যক্রম পরিচালনাসহ বিভিন্ন জনগুরুত্ব কার্য পরিধি বৃদ্ধি পাওয়ায়, জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা, আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, পৌর-১ শাখার ১৮ আগস্ট প্রজ্ঞাপনমূলে বোয়ালখালীর পৌরসভার প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান এবং অনুপস্থিতিতে পৌর প্রশাসকের প্রতিকল্প কর্মকর্তার ব্যাপারে নির্দেশনা না থাকায় উপজেলার সার্বিক কার্যাদি সূচারুভাবে সম্পন্নের জন্য মঞ্জুরীকৃত অর্জিত ছুটি হতে ২ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ১৩ দিনের পূর্ণগড় বেতনে মঞ্জুরীকৃত অর্জিত ছুটি বাতিল করা হলো। তাকে ২ সেপ্টেম্বর কর্মস্থলে যোগদানের জন্য বলা হয়েছে।

এই বিভাগের সব খবর

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ভারতের মৎস্য আমদানিকারকরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি ড্রেজার মেশিন ও প্রায় ২ হাজার ফুট পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে...

সর্বশেষ

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি...

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জেলার প্রায় ২ হাজার মসজিদ ও মসজিদ...

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

নগরের খুলশী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর...

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং

ব্রিকস জোটভুক্ত দেশগুলোর নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের...