সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

আমরা প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করি না : হুম্মাম কাদের চৌধুরী

গাজী জয়নাল আবেদীন, রাউজান:
- Advertisement -
Single page 1st Paragraph

 শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী পুত্র বিএনপির নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী বলেন, জাতিসংঘের প্রতিনিধি দল আব্বার (সালাউদ্দিন কাদের চৌধুরী) বিরুদ্ধে যে অবৈধ রায় হয়েছে সেটার তদন্ত করবে। সালাউদ্দিন কাদের চৌধুরীর বেকসুর খালাস পাওয়া উচিত ছিল সেটার প্রমাণ আমরা পাব।

আওয়ামী সন্ত্রাসী দ্বারা ভেঙে ফেলা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী কর্তৃক উদ্বোধনকৃত ঢেমিরছড়ায় নির্মিত রিটার্নিং ওয়াল ও সড়কের উদ্বোধনী নাম ফলকের পুনঃ,স্থাপন উপলক্ষে ৩০ আগস্ট (শুক্রবার) বিকাল ৩ টায় রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের ঢেমিরছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ঢেমিরছড়া বিএনপি, যুবদল,ছাত্রদলও অংগসংগঠন সমুহের যৌথ আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে ভার্চুয়ালি বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আমরা কেউ প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করি না। আপনাদের কাছে আমার একটা চাওয়া, আপনারা গ্রুপিং বাদ দিয়ে একসাথে কাজ করবেন।

বিএনপি বেতাগী ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক মো. খালেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাতের বিএনপি নেতা মোহাম্মদ নুরুল হুদা (বাবুল)। প্রধান বক্তা ছিলেন সংযুক্ত আরব আমিরাতের বিএনপি নেতা ও বেতাগী ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইসহাক। বেতাগী ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ মুন্না সিকদার ও ইউনিয়ন যুবদলের যুগ্ন আহ্বায়ক মোহাম্মদ রাহাতুল ইয়াছিনের যৌথ সঞ্চালনায় সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী। সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোহাম্মদ সাবেরুল ইসলাম, বেতাগী ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক মোহাম্মদ নিজামুল হক চৌধুরী তপন, সদস্য সচিব মোহাম্মদ সোলেমান (কালু)।

সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা মোহাম্মদ রেজাউল করিম( বাবলু), রাঙ্গুনিয়া উপজেলা যুবদল সাবেক যুগ্ন আহবায়ক মোহাম্মদ মুফিজুর রহমান, চট্টগ্রাম উত্তর জেলা যুবদল সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ আহাদ করিম, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোহাম্মদ জালাল , সদস্য সচিব আব্দুল আজিজ কুইরাশি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ আকবর, মোহাম্মদ মিনার, মিশন চৌধুরী, মোহাম্মদ রাসেল, বি.এন.পি নেতা সাইফুল হক চৌধুরী, মোহাম্মদ সেন্টু মেম্বার, ইউসুপ চৌধুরী, নজির আহমদ, ফজল কাদের, কাজী নাজিম, আবু তাহের, মোহাম্মদ আলী নূর,মোহাম্মদ সিরাজ গোল্লাল, আলী ওসমান,যুবদল নেতা মোহাম্মদ ইউসুপ, মোহাম্মদ তাহের, মোহাম্মদ আবু হাসনাত মুন্না, মোহাম্মদ নোমান চৌধুরী, মোহাম্মদ বখতিয়ার,ছাত্রদল নেতা শাহাদাৎ তালুকদার রকি, মোহাম্মদ আরিফুল ইসলাম, মোহাম্মদ জিয়াউল হায়দার রায়হান, মোহাম্মদ দিদারুল আলম, মোহাম্মদ ইমরান, মোহাম্মদ ইসমত, মোহাম্মদ জসীম, মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ মামুন সিকদার, মোহাম্মদ আরিফসহ জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। সভায় ঢেমিরছড়া এলাকার সাধারণ জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণ করেন। সভায় বেতাগী ইউনিয়ন বিভিন্ন এলাকা হতে মিছিলে মিছিলে যোগদান করেন দলীয় নেতা কর্মীরা। দীর্ঘ ১৭ বছর পর ঢেমিরছড়া এলাকায় অনুষ্ঠিত বিএনপির সভাটি নেতাকর্মীদের মিলনমেলা ও ঈদোৎসবে পরিণত হয়।

এই বিভাগের সব খবর

কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন বাড়ানোর ওপর জোর দিয়েছেন। বিশেষ করে যেসব কৃষিপণ্য দেশে উৎপাদনের সুযোগ রয়েছে, সেগুলোর উৎপাদন...

কাপ্তাই লেক নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না : নাজিমুর রহমান

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বলেছেন, কাপ্তাই লেক শুধু একটি জলাধার নয়, এটি আমাদের দেশের সম্পদ, পার্বত্য চট্টগ্রামের পরিবেশ, অর্থনীতি ও মানুষের জীবন-জীবিকার...

বিএনপি সবসময় অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করে : রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ধর্মের নামে রাজনীতি করে একটি দল মানুষের কাছে জান্নাতের...

সর্বশেষ

কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে...

কাপ্তাই লেক নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না : নাজিমুর রহমান

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বলেছেন, কাপ্তাই লেক...

বিএনপি সবসময় অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করে : রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

এশিয়ান গেমস ক্রিকেটের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ

আসন্ন এশিয়ান গেমসকে সামনে রেখে আজ থেকে মিরপুর শেরে...

সবার জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতে গুরুত্বারোপ ডা. জুবাইদা রহমানের

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস...

চট্টগ্রাম শিশু ধর্ষণের মামলায় আসামির আমৃত্যু কারাদণ্ড

চট্টগ্রাম নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায়...