বুধবার, ২৬ আগস্ট ২০২৬

আওয়ামীপন্থী কাউন্সিলররা যান না বোয়ালখালী পৌর কার্যালয়ে

বোয়ালখালী প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর কার্যালয়ে আসছেন না বোয়ালখালী পৌরসভার আওয়ামী লীগ পন্থী কাউন্সিলরা এদিকে পৌর প্রশাসক হিসেবে নিয়োগ পান সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ফাতেমা তিনিও দায়িত্ব গ্রহণের পর থেকে ছুটিতে আছেন।

প্রশাসক ও কাউন্সিলরদের অনুপস্থিতিতে পৌরসভার ওয়ার্ড গুলোতে ওয়ারিশান, জাতীয়তা সনদ সহ বিভিন্ন প্রয়োজনীয় সেবা পাচ্ছেন না ওয়ার্ডের বাসিন্দারা। এমন অবস্থায় কীভাবে সেবা দেবেন, তা–ও বুঝতে পারছেন না পৌর সচিব মো.নজরুল ইসলাম তিনি বলেন , পৌর প্রশাসকের নির্দেশনা এবং প্রয়োজনীয় ডকুমেন্টস স্বাক্ষর ছাড়া কার্যক্রম পরিচালনা করা সম্ভব না। নিয়োগ প্রাপ্ত প্রশাসকের সাথে যোগাযোগ চেষ্টা চলছে। সরেজমিনে দেখা যায়, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ৪জন কাউন্সিলর ছাড়া বাকিরা কার্যালয়ে আসছে না ওয়ার্ড কাউন্সিলরদের সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে বিভিন্ন ধরনের সনদ দেওয়ার ক্ষেত্রে। এর মধ্যে রয়েছে,জন্ম নিবন্ধন, জাতীয়তা ও চারিত্রিক সনদ, মৃত ব্যক্তির উত্তরাধিকার সনদ প্রদান করা হয়।

কার্যালয়ে না আসার বিষয়ে ১নং ওয়ার্ডের কাউন্সিলর তারেকুল ইসলাম বলেন, সরকার পরিবর্তনের পর ক্ষয়ক্ষতি ও প্রশাসক ছুটিতে থাকায় পৌর কার্যক্রম আপাতত স্থবির তাই যাচ্ছি না। ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর ইসমাইল হোসেন আবু বলেন, পৌর কার্যক্রম স্বাভাবিক হলে অফিস করব। পৌর প্রশাসক ও কাউন্সিলররা না থাকায় পৌরসভার সেবা কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ার বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রি খীসা বলেন, প্রশাসকের অনুপস্থিতির বিষয়টি উর্ধতন কতৃপক্ষকে জানানো হয়েছে

এই বিভাগের সব খবর

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) আজ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) আজ। প্রায় ১৪ শ’ বছর আগে এই দিনে আরবের মরু প্রান্তরে মা আমিনার কোল আলো করে জন্ম নিয়েছিলেন বিশ্বনবী হযরত...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা, ক্ষমা ও মানবিকতার আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়...

ফটিকছড়িতে মাদক-সন্ত্রাস ও অবৈধ বালু উত্তোলনে ছাড় নয় : সরোয়ার আলমগীর এমপি

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেছেন, মাদক, সন্ত্রাস, মব ভায়োলেন্স ও অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধের...

সর্বশেষ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) আজ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) আজ। প্রায় ১৪ শ’ বছর...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ফটিকছড়িতে মাদক-সন্ত্রাস ও অবৈধ বালু উত্তোলনে ছাড় নয় : সরোয়ার আলমগীর এমপি

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেছেন, মাদক,...

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদ গ্রেপ্তার

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মোহম্মদ...

পার্বত্য অঞ্চলে মৃত্তিকা ট্রেড সেন্টার গড়ে তুলতে হবে : পার্বত্য মন্ত্রী

ভূমির গুণগত মান নির্ণয়ে পার্বত্য অঞ্চলে মৃত্তিকা ট্রেড সেন্টার...

ইনিংস ও ৪১৩ রানে হারল বাংলাদেশ ‘এ’

ব্যাটিং ব্যর্থতায় প্রথম আনঅফিসিয়াল চারদিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকা ‘এ’...