সোমবার, ১২ অক্টোবর ২০২৬

বন্যা দুর্গত অসহায় পরিবারকে পুনর্বাসন করা হবে : হাটহাজারীতে উপদেষ্টা ফারুক-ই-আজম

স্লোগান ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক হাটহাজারী উপজেলার ১নং ফরহাদাবাদ ইউনিয়নের নাজিরহাট নতুন ব্রীজ সংলগ্ন হালদা নদীর বেড়িবাঁধের ভাঙন এলাকা পরিদর্শন করেছেন।
শনিবার (৩১ আগস্ট) দুপুর দেড়টার দিকে তিনি বন্যার কারনে ভেঙে যাওয়া ওই স্থানটি পরিদর্শন করেন।
গত কিছুদিন পূর্বে টানা প্রবল বর্ষণের ফলে সৃষ্টি হওয়া ঢলের কারনে প্রচণ্ড স্রোতের তোড়ে হালদা নদীর বেড়িবাঁধের ওই অংশটি ভেঙে গেলে লোকালয়ে বন্যার পানি প্রবেশ করে ফরহাদাবাদ ইউনিয়নের প্রায় ৩ হাজারের অধিক পরিবার ক্ষতিগ্রস্ত হন।
অংশটি পরিদর্শনের সময় তিনি আশপাশের ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলে তাদের খোঁজখবর নেন। এ সময় তিনি বলেন, হালদা নদীর ভাঙন অংশটি দ্রুত মেরামত করা হবে এবং দুর্গত অসহায় পরিবারকে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। পরে তিনি বন্যাদুর্গত ২ শ ৪০ পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এ সময় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম মশিউজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার হাটহাজারী সার্কেল সোয়েব আহম্মদ খাঁন, সহকারী কমিশনার (ভূমি) মেহরাজ শারবীন, হাটহাজারী মডেল থানার ওসি মো. মনিরুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) নিয়াজ মোর্শেদ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী চট্টগ্রাম সার্কেল -১ প্রকৌশলী শওকত ইবনে সাঈদ, পার্বত্য জেলা রাঙ্গামাটির নির্বাহী প্রকৌশলী তনয় কুমার ত্রিপুরা, এল জি শাহীন বাদশা, উপসহকারী প্রকৌশলী মৈ সং সিং, মনির আহম্মদ, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, ১নং ফরহাদাবাদ ইউপির বিভিন্ন ওয়ার্ডের সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

নিখোঁজের ১৬ ঘণ্টা পর পুকুরে মিলল শিশুর মরদেহ

চট্টগ্রামে আনোয়ারায় নিখোঁজের প্রায় ১৬ ঘণ্টা পর বাড়ির পাশের পুকুরে ভেসে উঠেছে হোসাইন নামের এক ৬ বছরের শিশুর মরদেহ। সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে...

গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্য, শিক্ষা, প্রযুক্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে  সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক...

সৌদি-কাতারের সাথে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে প্রতিমন্ত্রীর বৈঠক

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবের বিদ্যুৎ বিষয়ক সহকারি মন্ত্রী এবং কাতারের জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রীর পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। বৈঠকে...

সর্বশেষ

নিখোঁজের ১৬ ঘণ্টা পর পুকুরে মিলল শিশুর মরদেহ

চট্টগ্রামে আনোয়ারায় নিখোঁজের প্রায় ১৬ ঘণ্টা পর বাড়ির পাশের...

গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্য, শিক্ষা, প্রযুক্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে...

সৌদি-কাতারের সাথে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে প্রতিমন্ত্রীর বৈঠক

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত...

ছাত্রদল নেতাদের সঙ্গে নিয়ে তালা ভেঙে চুয়েটে ঢুকলেন নতুন উপাচার্য

শিক্ষার্থীদের টানা ২১ দিনের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির মাঝেই চট্টগ্রাম...

সিনিয়র সাংবাদিক সুলতান আহমদ আশরাফী আর নেই

দৈনিক আজাদীর সাবেক সিনিয়র সহ সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক, সমাজকর্মী...

সোবহানার রেকর্ডময় সেঞ্চুরি বড় অর্জন : জ্যোতি

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সেঞ্চুরি করেন বাংলাদেশের মিডল...