রবিবার, ২১ জুন ২০২৬

বোয়ালখালী পৌরসভায়  প্রশাসক ছুটিতে , সেবা পেতে ভোগান্তি 

 বোয়ালখালী প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

বোয়ালখালী পৌরসভার প্রশাসক কর্মস্থলে না থাকায় পৌর কার্যালয়ে দাপ্তরিক কার্যক্রমে ভোগান্তি হচ্ছে।  গত ৫ আগস্ট পট পরিবর্তনের পর উত্তেজিত জনতা পৌর কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করেন। এসময় পৌর কার্যালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র এবং ইলেকট্রনিকস সামগ্রী নষ্ট করে ফেলে। এতে ৫৫ লাখ ৫৩ হাজার টাকার ক্ষয়ক্ষতি নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন পৌর কার্যালয়ের হিসাব রক্ষক মো.মজিবুর রহমান।

পৌর প্রশাসক নিয়োগের পর সীমিত পরিসরে কার্যক্রম শুরু হলেও প্রশাসক অনুপস্থিত  থাকায় ভোগান্তিতে পড়েছে সেবা গ্রহীতা।  জানা গেছে, গত ১৯ আগস্ট পৌর প্রশাসকের দায়িত্ব পান সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ফাতেমা চৌধুরী। এরপরদিন থেকে উপজেলা ভূমি অফিসের নিজ কর্মস্থলেও অনুপস্থিত রয়েছেন বলে জানা গেছে। তিনি অনুপস্থিত থাকাকালীন সময়ের জন্য কাউকে ভারপ্রাপ্ত হিসেবেও দায়িত্ব দিয়ে যাননি।  কয়েকজন কাউন্সিলর জানান, ট্রেড লাইসেন্স,  জাতীয়তা সনদ, জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, ওয়ারিশ সনদ, প্রত্যয়ন, নাগরিকত্ব সনদসহ বিভিন্ন সনদে পৌর প্রশাসকের স্বাক্ষর প্রয়োজন। আমাদের স্বাক্ষরে এইসব সনদ দেওয়া যায় না। 

এবিষয়ে    পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ফাতেমার ফোন বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি। পৌর সচিব মো.নজরুল ইসলাম বলেন, পৌর প্রশাসকের নির্দেশনা এবং প্রয়োজনীয় ডকুমেন্টসে স্বাক্ষর ছাড়া দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়। তার সাথে যোগাযোগের চেষ্টা চলছে। পৌর কার্যালয়ে নিয়মিত কার্যক্রম ও পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি চলমান রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিমাদ্রী খীসা বলেন, পৌর প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছে তবে ছুটির  বিষয়ে আমি জানি না । বিষয়টি  উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। 

এই বিভাগের সব খবর

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে পারদর্শী হয়ে শক্তিশালী দেশ গড়ার আহ্বান জানিয়েছেন। ক্ষুদে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন,...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে পড়ে স্বপ্না সাহা (৫০) নামে এক গৃহিনী মৃত্যবরন করেছে। শনিবার (২০ জুন) বিকাল সোয়া ৫টার...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) উপজেলার ফটিকছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর...

সর্বশেষ

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র...