শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

রাঙামাটিতে শহীদ বদিউজ্জামানের নামে সড়কের নাম করণ  

জুঁই চাকমা,রাঙ্গামাটি
- Advertisement -
Single page 1st Paragraph

 আজ ২৯ আগষ্ট-২০২৪  বৃহস্পতিবার বৈষম্যবিরোধী নাগরিক সমাজ রাঙামাটির পক্ষ থেকে স্বৈরাচারী খুনি শেখ হাসিনার পদত্যাগের দাবিতে ছাত্র-জনতার আন্দোলন চলাকালিন ছাত্রলীগ ও পুলিশের গুলিতে মারা যাওয়া গার্মেন্টস শ্রমিক  বদিউজ্জামানের নামে রাঙামাটিতে শহীদ বদিউজ্জামানের নামে সড়কের নাম করণ করা হয়।

রাঙামাটি হাসপাতাল সড়ক  এর নাম পরিবর্তন করে বৈষম্যবিরোধী নাগরিক সমাজ রাঙামাটির পক্ষ থেকে শহীদ বদিউজ্জামানের নামে সড়কের নতুন নাম করণ করে সাইন বোর্ড লাগানো হয়।

শহীদ বদিউজ্জামানের নামে সড়কের নতুন নাম করণ করে সাইন বোর্ড লাগানোর বিষয়ে বৈষম্যবিরোধী নাগরিক সমাজ এর নেত্ববৃন্দ বলেন, বাংলাদেশে এমন একটি সরকার গত ১৫  বছর ধরে চরম কর্তৃত্ববাদী স্বৈরাশাসন প্রতিষ্ঠা করে ছিলো সেই স্বৈরাচারকে উৎখাত করার জন্য ছাত্র-জনতার আত্মহতি দিতে হয়েছে,  গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে নতুন একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাননীয় প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুছ নেতৃত্বে রাষ্ট্র সংস্কার কাজ চলছে। রাঙামাটিতে বৈষম্যবিরোধী নাগরিক সমাজ এর সদস্যরা রাষ্ট্র সংস্কার কাজে সক্রিয়ভাবে নিয়োজিত আছেন। তারই অংশ হিসাবে রাঙামাটিতে শহীদ বদিউজ্জামানের নামে সড়কের নাম করণ করা হয়।

বৈষম্যবিরোধী নাগরিক সমাজ এর নেত্ববৃন্দ এখন থেকে রাঙামাটি জেলা প্রশাসন, রাঙামাটি পৌরসভা, রাঙামাটি সিভিল সার্জন, রাঙামাটি জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ, রাঙামাটি মেডিকেল কলেজ কর্তৃপক্ষ, রাঙামাটি গণপূর্ত বিভাগ, রাঙামাটি সদর উপজেলাসহ স্থানীয় জনসাধারনকে পুর্বের রাঙামাটি হাসপাতাল সড়ক এর পরিবর্তে শহীদ বদিউজ্জামান সড়ক নামে সর্বক্ষেত্রে লেখার জন্য আহবান জানান।

উল্লেখ গত ৪ আগষ্ট-২০২৪ ফ্যাসিবাদী সরকারের বিদায়ের পূর্ব মুহুর্তে নারায়নগঞ্জে ছাত্রলীগ ও পুলিশের স্বসস্ত্র হামলায় গার্মেন্টস শ্রমিক বদিউজ্জামাল মর্মান্তিকভাবে নিহত হন। পরের দিন শহীদের মরদেহ তার গ্রামের বাড়ি রংপুরে কাউনিয়াতে প্রেরন করা হয়।

বৈষম্যবিরোধী নাগরিক সমাজ রাঙামাটি বদিউজ্জামানসহ ছাত্র-জনতার মৃত্যুতে গভীর শোক জানান এবং তাদের স্মৃতির প্রতি সম্মান জ্ঞাপনের জন্য রাঙামাটি জেলাবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।

এসময় বৈষম্যবিরোধী নাগরিক সমাজ এর সমন্বয়ক মো. আনোয়ার আজিম, সহ সমন্বয়ক জুঁই চাকমা, উন্নয়ন কর্মী মো. নাছির উদ্দিন, জ্ঞান বিকাশ চাকমা, সমাজ সেবক এমিলি চৌধুরী, সাফিয়া খাতুন ও সুমন চাকমা প্রমূখ উপস্থিত ছিলন।

এই বিভাগের সব খবর

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য...

সর্বশেষ

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...