সোমবার, ২৪ আগস্ট ২০২৬

রাঙ্গামাটির শ্রমিক লীগ নেতাকে ধাওয়া করে রাউজানে পিটিয়ে হত্যা

গাজী জয়নাল আবেদীন, রাউজান প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

রাঙ্গামাটির এক শ্রমিক লীগ নেতাকে রাউজানে ধাওয়া করে এনে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল (২৮ আগস্ট) বুধবার দুপুর আড়াইটার দিকে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রহমত পাড়ার সড়ক উপর এই ঘটনাটি ঘটে। নিহত এই শ্রমিক লীগ নেতার নাম মো. আব্দুল মান্নান (৩৫)। তিনি পার্বত্য রাঙামাটি জেলার কাউখালি উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের নতুন বস্তি এলাকার কবির আহমেদ ওরফে কবির মিস্ত্রীর ছেলে।

কাউখালি থানার অফিসার ইনচার্জ রাজীব চন্দ্র কর বলেন, দুর্বৃত্তের হামলায় নিহত আবদুল মান্নান বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের রাঙ্গামাটি জেলার বেতবুনিয়া মডেল ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক। তার মরদেহ রাউজান হতে নিয়ে আসা হয়েছে। লাশের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। এখনও কোন মামলা হয় নি। পরবর্তীতে আমরা আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বেতবুনিয়া থেকে ধাওয়া করে রাঙ্গামাটি সীমানা অতিক্রম করে তাকে রাউজানে প্রবেশ করে ধরে ফেলে। পিটিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা৷ পরে স্থানীয় লোকজন নিহতের পরিচয় নিশ্চিত হয়ে পরিবারকে খবর দিলে নিহতের স্ত্রীসহ স্বজনেরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে সেখান হতে গহিরা জে কে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মান্নান বালু ও কংক্রিটের ব্যবসা করতেন। তার এলাকায় রাজনৈতিক দ্বন্দ্বের চেয়ে ব্যবসায়ীক দ্বন্দ্ব ছিল বেশি। পারিবারিক সূত্র জানায়, তিনি প্রথম স্ত্রীর দুই মেয়ে এক ছেলে সন্তান রেখে দ্বিতীয় বিয়ে করেন। সেখানে একপুত্র রয়েছে তার।

রাউজানে ঘটনা ঘটলেও এই বিষয়ে কোন তথ্য পায় নি রাউজান থানার পুলিশ। এই বিষয়ে জানতে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন সাথে যোগাযোগ করলে তিনি জানান ছুটিতে আছেন। রাউজান থানার ওসি (তদন্ত)সিদ্দিকুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে জানান, তিনি গত মঙ্গলবার হতে অসুস্থতা জনিত কারণে বেড রেস্ট আছেন। সর্বশেষ সেকেন্ড অফিসার এসআই নাফিজুল ইসলাম বলেন, আমি অফিসিয়াল কাজে শহরে ছিলাম এই ধরনের কোনো তথ্য পায় নি।

এই বিভাগের সব খবর

চাঁদাবাজির অভিযোগে জামায়াত নেতার পিএসসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের এমপি জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর ব্যক্তিগত সহকারী (পিএস) আরমান উদ্দিন ও তার ভাই আরিফ উদ্দিনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে চাঁদাবাজির মামলা...

রাঙামাটিতে পুলিশের মাদকবিরোধী র‌্যালি ও সুধী সমাবেশ

রাঙ্গামাটি জেলায় আজ মাদকবিরোধী র‌্যালি ও সুধী সমাবেশ করেছে জেলা পুলিশ। জেলা পুলিশের আয়োজনে সোমবার দুপুর সাড়ে ১২টায় শহরের শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত...

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

নবনিযুক্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। আজ সচিবালয়ে...

সর্বশেষ

চাঁদাবাজির অভিযোগে জামায়াত নেতার পিএসসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের এমপি জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর ব্যক্তিগত...

রাঙামাটিতে পুলিশের মাদকবিরোধী র‌্যালি ও সুধী সমাবেশ

রাঙ্গামাটি জেলায় আজ মাদকবিরোধী র‌্যালি ও সুধী সমাবেশ করেছে...

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

নবনিযুক্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড....

সালমান শাহ হত্যা: ডনকে ৭ দিনের রিমান্ডের আবেদন, শুনানি বৃহস্পতিবার

প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পূর্বপরিকল্পিতভাবে...

নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

ফেনীর সোনাগাজীর আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায়...

আবারও ক্যানসারে আক্রান্ত সামিয়া আফরিন

পাঁচ বছর ধরে ক্যানসারের সাথে লড়ছেন উপস্থাপক ও অভিনেত্রী...