বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

নেপালকে উড়িয়ে সাফের শিরোপা বাংলাদেশের

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

স্ট্রাইকার মিরাজুল ইসলামের জোড়া গোলে বয়সভিত্তিক টুর্নামেন্ট অনূর্ধ্ব-২০ সাফ ফুটবলের শিরোপা জিতলো বাংলাদেশের যুবারা।
আজ টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ ৪-১ গোলে হারিয়েছে স্বাগতিক নেপালকে। এই প্রথমবারের মত অনূর্ধ্ব-২০ সাফ ফুটবলের শিরোপা জিতলো বাংলাদেশ। ২০২২ সালে টুর্নামেন্টের ফাইনালে উঠলেও ভারতের কাছে হেরে রার্নাস-আপ হয়েছিলো বাংলাদেশের যুবারা।
এবারের আসরে গ্রুপ পর্বে নেপালের কাছে ২-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। গ্রুপ পর্বে হারের দুঃস্মৃতি নিয়েই ফাইনালের মঞ্চে নেপালের মুখোমুখি হয় বাংলাদেশ।
নেপালের ললিতপুরের আনফা কমপ্লেক্সে অনুষ্ঠিত ফাইনালের শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলেছে নেপাল। ৮ মিনিটে বক্সের কাছাকাছি থেকে নেপালের নিরাজন ধামীর দুরপাল্লার শট লাফিয়ে ক্রসবারের উপর দিয়ে পাঠিয়ে দেন বাংলাদেশ গোলরক্ষক মোহাম্মদ আসিফ।
প্রথমার্ধের শেষ দিকে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে বাংলাদেশকে প্রথম গোলের স্বাদ দেন মিরাজুল। নেপালের সীমানায় বক্সের কাছাকাছি থেকে নিখুঁত ফ্রি-কিকে বল জালে জড়ান মিরাজুল। ম্যাচে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।
এরপর ৫৪ মিনিটে বাংলাদেশের ব্যবধান দ্বিগুণ করেন মিরাজুল। আসাদুল ইসলাম সাকিবের পাস থেকে বল পেয়ে নেপালের বক্সে পাঠান আসাদুল মোল্লা। সেখানে হেডে গোল করেন মিরাজুল। ২-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ৬৯ মিনিটে বাংলাদেশকে তৃতীয় গোল উপহার দেন স্ট্রাইকার রাব্বি হোসেন রাহুল। মিরাজুলের পাস থেকে ডান পায়ের শটে গোল করেন রাব্বি। রাব্বীর গোলের পর ব্যবধান কমায় নেপাল। ৮০ মিনিটে হেডে গোল করেন সামির তামাং।
দ্বিতীয়ার্ধের ইনজুরি সময়ের পঞ্চম মিনিটে নেপালের জালে শেষবারের মত বল পাঠান পিয়াস আহমেদ নোভা। রাব্বীর পাস থেকে নেপালের গোলরক্ষককে ফাঁকি দিয়ে গোল আদায় করে নেন নোভা। ৪-১ ব্যবধানে বড় জয়ে শিরোপা উৎসবে মেতে উঠে বাংলাদেশ।
গ্রুপ পর্বে নেপালের কাছে হারের প্রতিশোধ নিয়ে শেষ পর্যন্ত শিরোপার মুকুট মাথায় পড়লো বাংলাদেশই।

এই বিভাগের সব খবর

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামে বিএনপির দোয়া মাহফিল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এবং দলের সাবেক চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত...

এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন

‘আইচি-নাগোয়ায়’ আসন্ন ২০তম এশিয়ান গেমস পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এশিয়ান গেমসে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন...

১২ কেজি এলপিজির দাম কমল ১৩ টাকা, অটোগ্যাস ৫৮ পয়সা

সেপ্টেম্বর মাসের জন্য বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দামে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম...

সর্বশেষ

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামে বিএনপির দোয়া মাহফিল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর...

এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন

‘আইচি-নাগোয়ায়’ আসন্ন ২০তম এশিয়ান গেমস পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য...

১২ কেজি এলপিজির দাম কমল ১৩ টাকা, অটোগ্যাস ৫৮ পয়সা

সেপ্টেম্বর মাসের জন্য বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও...

সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ অভিযানে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট নাসিরাবাদ এলাকায় ‘সিটি রাজবাড়ী...

জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও...

লিটারে ৫ টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম

বোতলজাত সয়াবিন তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি...