বুধবার, ২৬ আগস্ট ২০২৬

সন্দ্বীপ পৌরসভা কর্তৃক পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রমের উদ্বোধন

  বাদল রায় স্বাধীন
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভার বিভিন্ন এলাকায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রমের শুভ উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা।পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে নেতৃত্ব দেন সদ্য নিযুক্ত পৌর প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি মোঃ তাসফিক সিফাত উল্যাহ। 

২৮ আগষ্ট  বুধবার সকালে সন্দ্বীপ উপজেলা পরিষদ গেইটে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে উক্ত পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন ঘোষনা করা হয়।এরপর উপজেলা পরিষদের সামনের ড্রেন ও উপজেলা কম্পাউন্ডের ভিতরের বিভিন্ন আগাছা ও জমাকৃত বর্জ্য সমূহ অপসারন এর মাধ্যমে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা এই কার্যক্রম শুরু করেছে।পর্যায়ক্রমে প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত এই পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে বলে জানান পৌর প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি মোঃ তাসফিক সিফাত উল্যাহ। 

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইসমাঈল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খোরশেদ আলম,যুব উন্নয়ন কর্মকর্তা শামসুল আলম,পৌর প্রকৌশলী রবিউল আলম,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের প্রশিক্ষক আব্দুল খালেক,কৃষি ব্যাংকের ব্যবস্থাপক মোঃ আখতারুজ্জামান সুজন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। উদ্বোধনী বক্তব্যে নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা বলেন – চলমান বর্ষায় অনেক নালা নর্দমায় আবর্জনা জমে জ্বলাবদ্ধতা তৈরি হয়েছে।যার কারণে রাস্তার আশেপাশে জমে থাকা ময়লা আবর্জনা থেকে দুর্গন্ধ ও ছড়াচ্ছে।অন্যদিকে অনেকে খালের উপর বাঁধ দিয়ে এবং অপরিকল্পিত স্থাপনা তৈরি করে পানি চলাচলে বিঘ্ন ঘটিয়েছে।

তাই দ্রুত খাল সংস্কার সহ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। তার জন্য পৌরসভার পক্ষ থেকে সম্ভব না হলে উপজেলা পরিষদ থেকেও এই কাজে সহযোগিতা করা হবে।আমরা চাই নতুন প্রশাসকের দক্ষ নেতৃত্বে সন্দ্বীপ পৌরসভা একটি পরিচ্ছন্ন পৌরসভায় রুপান্তরিত হবে এবং মশা মাছির উপদ্রব ও রোগ ব্যাধির বিস্তার রোধ হবে।পৌর-বাসীর  প্রতি অনুরোধ আসুন আমরা সকলে সচেতন হই।পৌরসভা সহ পুরো উপজেলাকে পরিবেশ বান্ধব উপজেলায় পরিণত করি।

এই বিভাগের সব খবর

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদ গ্রেপ্তার

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মোহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা...

পার্বত্য অঞ্চলে মৃত্তিকা ট্রেড সেন্টার গড়ে তুলতে হবে : পার্বত্য মন্ত্রী

ভূমির গুণগত মান নির্ণয়ে পার্বত্য অঞ্চলে মৃত্তিকা ট্রেড সেন্টার গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু। তিনি বলেন, পরিবেশ ঠিক রেখে...

ইনিংস ও ৪১৩ রানে হারল বাংলাদেশ ‘এ’

ব্যাটিং ব্যর্থতায় প্রথম আনঅফিসিয়াল চারদিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের কাছে ইনিংস ও ৪১৩ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ ‘এ’ দল। প্রথম ইনিংসে বাংলাদেশ ‘এ’...

সর্বশেষ

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদ গ্রেপ্তার

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মোহম্মদ...

পার্বত্য অঞ্চলে মৃত্তিকা ট্রেড সেন্টার গড়ে তুলতে হবে : পার্বত্য মন্ত্রী

ভূমির গুণগত মান নির্ণয়ে পার্বত্য অঞ্চলে মৃত্তিকা ট্রেড সেন্টার...

ইনিংস ও ৪১৩ রানে হারল বাংলাদেশ ‘এ’

ব্যাটিং ব্যর্থতায় প্রথম আনঅফিসিয়াল চারদিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকা ‘এ’...

তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমনকে গ্রেপ্তার দেখানোর আদেশ

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার শমসের পাড়া এলাকায় প্রকাশ্যে আফতাব...

আগস্টের ২৪ দিনে রেমিট্যান্স বেড়েছে ২৫.৭ শতাংশ

চলতি আগস্ট মাসের ২৪ দিনে দেশে ২ দশমিক ৩৪...

‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান

‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে নাগরিকদের দেওয়া অভিযোগের ভিত্তিতে নগরীর ২২...