বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

রাউজানে ১ লাখ ৩০ বর্গফুট বালি নিলামে বিক্রয়; আয় ৬লাখ ১৫ হাজার

গাজী জয়নাল আবেদীন, রাউজান প্রতিনিধি:
- Advertisement -
Single page 1st Paragraph

রাউজানে ৩টি অবৈধ বালুর মহালে জব্দকৃত ১ লাখ ৩০ হাজার বর্গফুট বালু নিলামে বিক্রি করা হয়েছে। এই অবৈধ তিন বালুর মহালের অবস্থান হল উপজেলার বাগোয়ান ইউনিয়নের খেলারঘাট,লাম্বুর হাট ও ইউনিয়ন পরিষদ ভবন সংলগ্ন মাঠ।

২৭ আগস্ট (মঙ্গলবার) বিকালে উপজেলা সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) ওকর্তা, রাউজান থানার পুলিশসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রতিটি বালুর মহালে উন্মুক্ত নিলামে নির্দিষ্ট ফি দিয়ে ৪ জন করে অংশ নেন। শুরু খেলারঘাটের বালুর মহালের জব্দকৃত ৪৬ হাজার বর্গফুট বালি নিলামে সর্বোচ্চ ডাক ৪ টাকা হারে ১লাখ ৮৪ হাজার টাকায় কিনে নেন জনৈক মো. সুমন। লাম্বুরহাট বালু মহালের ৪৯ হাজার বর্গফুট বালু সর্বোচ্চ ডাক ৫টাকা ৮০ পয়সা হারে ২ লাখ ৮৪ হাজার ২শত টাকায় নেন মো. আব্দুল করিম এবং বাগোয়ান ইউনিয়ন পরিষদের সংলগ্ন বালুর মহালে ৩৫ হাজার বর্গফুট বালু ৪টাকা ২০ পয়সা হারে ১লাখ ৪৭ হাজার টাকায় কিনে নেন মো. ফারুক। নিলাম কার্য পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) মো. রিদুয়ানুল ইসলাম বলেন, অবৈধ তিনটি বালুর মহালে জব্দকৃত ১ লাখ ৩০ হাজার বর্গফুট বালু উন্মুক্ত নিলামে সর্বোচ্চ ডাকে ৬লাখ১৫ হাজার ২শত টাকায় বিক্রি করা হয়।

এইমূল্যের সাথে ১৮ শতাংশ ভ্যাট যুক্ত হবে। নিলামকৃত বালু বিক্রির আদেশ জারি হওয়ার এক মাসের মধ্যে বালুগুলো সরিয়ে নিতে হবে। আর কেউ এখানে মজুদ করতে পারবে না। এছাড়া, পাঁচখাইন স্লুইসগেট সংলগ্ন বিশাল বালুর মহালে নিলামে অংশ নেওয়ার মত পর্যপ্ত লোক না মহালটি থাকায় নিলাম হয় নি।

এই বিভাগের সব খবর

কক্সবাজারে নিউজিল্যান্ডের নিখোঁজ কিশোর আলবার্টের মরদেহ উদ্ধার

শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা পর নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের (১৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার...

নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ৯৫

নেপাল ও তিব্বত সীমান্ত-সংলগ্ন রসুয়া জেলায় ভয়াবহ বন্যায় পাহাড়ধস ও তুষারধসের ঘটনা ঘটেছে। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া ফুটেজে দেখা যায়, কীভাবে মিনিটের মধ্যে একটি...

হালদায় অভিযান, ২০ হাজার ঘনফুট বালু ও সরঞ্জাম জব্দ

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র চট্টগ্রামের হালদা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে অবৈধভাবে উত্তোলন করা প্রায় ২০ হাজার ঘনফুট বালু জব্দ করেছে ফটিকছড়ি...

সর্বশেষ

কক্সবাজারে নিউজিল্যান্ডের নিখোঁজ কিশোর আলবার্টের মরদেহ উদ্ধার

শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে...

নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ৯৫

নেপাল ও তিব্বত সীমান্ত-সংলগ্ন রসুয়া জেলায় ভয়াবহ বন্যায় পাহাড়ধস...

হালদায় অভিযান, ২০ হাজার ঘনফুট বালু ও সরঞ্জাম জব্দ

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র চট্টগ্রামের হালদা নদীর...

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ডেবিট ইমনের সহযোগী মোবারক অস্ত্রসহ গ্রেফতার

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গুলি বিনিময়ের পর অস্ত্রসহ...

প্রতারণার মামলায় কারাগারে বিদিশা

রাজধানীর গুলশানের বারিধারা এলাকায় ফ্ল্যাট বিক্রির নামে ৭৫ লাখ...

পাকিস্তানের হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৪ শিশুর মৃত্যু

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বুধবার একটি হাসপাতালের মাতৃসদনে আগুনে ১৪...