বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

উল্টো পথে যেতে বাধা দেয়ায় ট্রাফিক পুলিশের নাক ফাটালেন প্রাডো চালক

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের খুলশী এলাকায় ট্রাফিকের দায়িত্ব পালনকালীন সময়ে সিএমপি ট্রাফিক উত্তর জোনের এক পুলিশ কনস্টেবলকে বেধড়ক মারধর ও নাক ফাটিয়ে রক্তাত্ত করার অভিযোগ পাওয়া গেছে। পরে ছাত্ররা প্রাডো গাড়িসহ চালককে আটক করে থানায় সোপর্দ করেন।

মঙ্গলবার (২৭ আগস্ট) ১টা ৩০ মিনিটের সময় খুলশী এক নম্বর রোডে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপি ট্রাফিক উত্তর জোনের উপ পুলিশ কমিশনার (পদোন্নতিপ্রাপ্ত এডি. ডিআইজি) জয়নুল আবেদীন টিটো।

ঘটনা সূত্রে জানা যায়, আজ দুপুরে নগরীর খুলশী ১ নম্বর রোডে উল্টো দিক থেকে এসে একটি প্রাডো পাজেরো জিপ (ঢাকা মেট্রো-ঘ ১৭-৪৮২৪) রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করলে কর্তব্যরত কনস্টেবল সোহরাব হোসেন তাঁকে সিগন্যাল দেয়।

তখন কিছু বুঝে উঠার আগেই গাড়ির চালক উক্ত কনস্টেবলের শার্টের কলার চেপে মুখে কিল ঘুষি মারতে থাকেন। এতে নাকের হাড় ভেঙে অনবরত রক্ত বের হয় ও তাঁর পরিহিত ইউনিফর্ম ছিড়ে যায়। সেই সাথে মুখমণ্ডলও আঘাতপ্রাপ্ত হয়।

পরবর্তীতে উপস্থিত ছাত্রদের সহযোগিতায় চালকসহ গাড়িটি আটক করে খুলশী থানায় কর্তব্যরত এসআই রাজীব দে কে হস্তান্তর করেন। পাশাপাশি আঘাতপ্রাপ্ত কনস্টেবলকে জরুরি চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

ট্রাফিক পুলিশ জানায়, এ ঘটনার খুলশী থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ওদিকে, তাৎক্ষণিক এই ঘটনাটি শোনে, ওই ড্রাইভারকে নিয়োগকারী কর্তৃপক্ষ চাকরি থেকে বহিষ্কার করেছেন বলে খবর পাওয়া যায়।

এই বিভাগের সব খবর

কক্সবাজারে নিউজিল্যান্ডের নিখোঁজ কিশোর আলবার্টের মরদেহ উদ্ধার

শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা পর নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের (১৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার...

নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ৯৫

নেপাল ও তিব্বত সীমান্ত-সংলগ্ন রসুয়া জেলায় ভয়াবহ বন্যায় পাহাড়ধস ও তুষারধসের ঘটনা ঘটেছে। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া ফুটেজে দেখা যায়, কীভাবে মিনিটের মধ্যে একটি...

হালদায় অভিযান, ২০ হাজার ঘনফুট বালু ও সরঞ্জাম জব্দ

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র চট্টগ্রামের হালদা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে অবৈধভাবে উত্তোলন করা প্রায় ২০ হাজার ঘনফুট বালু জব্দ করেছে ফটিকছড়ি...

সর্বশেষ

কক্সবাজারে নিউজিল্যান্ডের নিখোঁজ কিশোর আলবার্টের মরদেহ উদ্ধার

শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে...

নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ৯৫

নেপাল ও তিব্বত সীমান্ত-সংলগ্ন রসুয়া জেলায় ভয়াবহ বন্যায় পাহাড়ধস...

হালদায় অভিযান, ২০ হাজার ঘনফুট বালু ও সরঞ্জাম জব্দ

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র চট্টগ্রামের হালদা নদীর...

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ডেবিট ইমনের সহযোগী মোবারক অস্ত্রসহ গ্রেফতার

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গুলি বিনিময়ের পর অস্ত্রসহ...

প্রতারণার মামলায় কারাগারে বিদিশা

রাজধানীর গুলশানের বারিধারা এলাকায় ফ্ল্যাট বিক্রির নামে ৭৫ লাখ...

পাকিস্তানের হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৪ শিশুর মৃত্যু

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বুধবার একটি হাসপাতালের মাতৃসদনে আগুনে ১৪...