শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

সন্দ্বীপে নির্দেশের ১ বছর পর ৩টি অবৈধ দোকানঘর উচ্ছেদ

বাদল রায় স্বাধীন
- Advertisement -
Single page 1st Paragraph

সন্দ্বীপ উপজেলা হারামিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের এনাম নাহার হাই স্কুল মোড় ফায়ার সার্ভিস স্টেশন থেকে ১০০ হাত উত্তরে, দেলোয়ার খাঁ সড়কের পূর্ব পাশে দীর্ঘদিন বিরোধ থাকা তিনটি দোকান ঘর উচ্ছেদ করছে সন্দ্বীপ উপজেলা প্রশাসন।১ বছর আগের উচ্ছেদ অভিযানের নির্দেশনা থাকলেও তা বাস্তবায়নে ছিলো প্রশাসনের উপর রাজনৈতিক চাপ।অবশেষে ক্ষমতার পালা বদলের পর সে রাজনৈতিক প্রভাব মুক্ত হওয়ায় গত ২৫ আগস্ট বিকেল ৪ টায় এ উচ্ছেদ অভিযান চলে। জানা গেছে, সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আশরাফ উদ্দিন জনি ২০০৪ সালে উচ্ছেদকৃত দোকান ঘরের পেছনে ৪ শতক জমি ক্রয় করেন।

পরবর্তী সময়ে তার জায়গার ঠিক সামনে অর্থাৎ তার জায়গা থেকে বের হওয়ার রাস্তা ব্লক করে তৎকালীন প্রভাবশালী কয়েকজন দোকান ঘর নির্মানে করে। এতে আশরাফ উদ্দিন জনি প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও তখন কোন প্রতিকার পাননি। এক পর্যায়ে আইনী প্রক্রিয়ায় গত বছরের জানুয়ারি মাসে এসব ঘর উচ্ছেদ করার নোটিশ পান জনি। কিন্তু বিগত উপজেলা নিরার্হী অফিসার এর নিকট সে নির্দেশ নিয়ে গেলেও তিনি এলাকার পরিস্থিতি মোকাবেলা করা কঠিন হবে এবং তিনি নিজেই বেকায়দায় পড়বেন অজুহাতে বাস্তবে তা কার্যকর করেননি।সংবাদ কর্মীর উপস্থিতিতে তিনি উচ্ছেদের নির্দেশ নিয়ে গেলেও তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার তাতে অপরাগতা স্বীকার করেন। বর্তমান সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা বলেন উক্ত বিষয়ে বলেন এই জায়গায় কয়েকটি দোকান তৈরি করছিল কিছু লোকজন। দোকান গুলি রোডস এন্ড হাইওয়ের জায়গার উপর। উচ্ছেদ মামলা হয়েছে অনেক আগে। উচ্ছেদ করার কথা ছিল আরও পূর্বে। কিন্তু নানা কারণে তা হয়ে উঠেনি।

অবশেষে ১ বছর পর এই উচ্ছেদ অভিযানের সময় উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিফাত উল্ল্যাহ, নৌ বাহিনীর সদস্য, উপজেলা শিক্ষা কর্মকর্তা খোরশেদ আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইসমাইল, সন্দ্বীপ থানা পুলিশ, ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মঈনউদ্দীন, রোডস এন্ড হাইওয়ে কর্মকর্তা নাজিম উদ্দীন প্রমুখ।

এই বিভাগের সব খবর

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কইনলেট। তিনি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি,...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ঢাকার উদ্দেশে টোকিও ত্যাগ করেছেন। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিনিয়োগ আকর্ষণ এবং বাণিজ্য...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা আত্মসাতের অভিযোগে সাতকানিয়া থানা থেকে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হওয়া তিন পুলিশ সদস্য...

সর্বশেষ

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা...

চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

নগরীর কাজীর দেউড়ি বাজার ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়েছে...

রান্নাঘরে তেলাপোকা-ইঁদুরের মল, জামান হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর...

হৃদয় হত্যা মামলায় ওয়াকিল হোসেন বগা শ্যোন অ্যারেস্ট

চট্টগ্রামের পাহাড়তলী ওয়্যারলেস কলোনিতে কিশোর হৃদয়কে ছুরিকাঘাতে হত্যার মামলায়...