শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

রাঙামাটি ডিসি বাংলো পার্কে দর্শনার্থীদের প্রবেশে টিকেট প্রথা বাতিল চায় বৈষম্যবিরোধী নাগরিক সমাজ 

জুঁই চাকমা
- Advertisement -
Single page 1st Paragraph

জেলার নাগরিকদের কথা বিবেচনা করে রাঙামাটি ডিসি বাংলো পার্কে দর্শনার্থীদের প্রবেশের জন্য কোন ধরনের টিকেট ধার্য্য না করা জন্য টিকেট প্রথা বাতিল চেয়ে জেলা প্রশাসক এর নিকট আাবেদন করেছে বৈষম্যবিরোধী নাগরিক সমাজ, রাঙামাটি।

রবিবার ২৫ আগষ্ট-২০২৪ রাঙামাটি জেলা প্রশাসক বরাবর বৈষম্যবিরোধী নাগরিক সমাজ এর সমন্বয়ক মো. আনোয়ার আজিম ও সহ সমন্বয়ক জুঁই চাকমা কর্তৃক স্বাক্ষরিত আবেদন পত্রে উল্লেখ করা হয়

১৯৫৮ সালে কর্ণফুলী নদীর উপর বাঁধ নির্মানের কারণে পাহাড়ে পাহাড়ি – বাঙ্গালী জনগোষ্ঠীর মানুষের সার্বিক জীবনে পরিবেশগত বিপর্যয় নেমে আসে। সমান ভাবে ক্ষতিগ্রস্থ হয় রাঙামাটি জেলার পাহাড়ি – বাঙ্গালী উভয় জনগোষ্ঠীর লোকজন।

বাঁধ নির্মাণের ফলে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা শিখরের টানে পুরাতন রাঙামাটির খোজে ডিসি বাংলো এলাকায় বার-বার ফিরে আসেন।

এছাড়া রাঙামাটি পার্বত্য জেলার স্থানীয় নাগরিকরা বিকাল বেলায় তাদের পরিবার-পরিজনদের নিয়ে ডিসি বাংলো পার্কে গিয়ে কাপ্তাই হৃদের সৌন্দর্য্য উপভোগ করে থাকেন।

এসব কারণে রাঙামাটি পার্বত্য জেলার স্থানীয় নাগরিকদের কথা বিবেচনা করে রাঙামাটি ডিসি বাংলো পার্কে দর্শনার্থীদের প্রবেশের জন্য কোন ধরনের টিকেট/কর ধার্য্য না করা জন্য বৈষম্যবিরোধী নাগরিক সমাজ এর পক্ষ থেকে আবেদনটি করা হয়।

গত ১৯ এপ্রিল-২০২৪  থেকে রাঙামাটি জেলা প্রশাসন রাঙামাটি ডিসি বাংলো পার্কে দর্শনার্থীদের প্রবেশের জন্য জনপ্রতি ১০ টাকা হারে টিকেট ধার্য্য করে দেন।

অথচ রাঙামাটি ডিসি বাংলো পার্কে সকল ধরনণর উন্নয়ন ও সংস্কার কাজের অর্থ ব্যয় করা হয় রাষ্ট্রীয়ভাবে গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তর হতে।

উল্লেখ্য, গত ৫ আগষ্ট-২০২৪ স্বৈরাচারী খুনি শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন একটি বাংলাদেশের স্বপ্ন নিয়ে অগ্রযাত্রার পথে রাঙামাটিতে বৈষম্যবিরোধী নাগরিক সমাজ রাষ্ট্রসংস্কার কাজ এবং জেলার নাগরিকদের অধিকার আদায়ে অগ্রনী ভূমিকা পালন করছে।

এই বিভাগের সব খবর

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য...

সর্বশেষ

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...