সোমবার, ২৯ জুন ২০২৬

বন্যার্ত মানুষের পাশে পিএইচপি ফ্যামিলি

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান পিএইচপি ফ্যামিলি বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে। শিল্প প্রতিষ্ঠানটি মুহুরিগঞ্জে তাদের স্টিল মিল কারখানায় ১ হাজার বন্যা কবলিত মানুষের জন্য আশ্রয়ের ব্যবস্থা করেছে এবং তিন বেলা খাবার সরবরাহ করছে।
পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে জানান, তাঁরা শনিবার থেকে ৫০০০ মানুষের জন্য ত্রাণ সামগ্রী প্রস্তুত করছেন। এতে থাকছে খাদ্য, উষ্ণ পোশাক, নারীদের জন্য স্যানিটারি প্রোডাক্ট এবং শিশুদের জন্য বিশেষ খাবার।
মহসিন বলেন, “আমরা আমাদের কারখানার দরজা খুলে দিয়েছি, সব বন্যা কবলিত মানুষ সেখানে আশ্রয় নিচ্ছেন। আমরা তাদের জন্য স্বাস্থ্যসম্মত খাবার, উষ্ণ পোশাক, নারীদের জন্য স্যানিটারি প্রোডাক্ট এবং শিশুদের জন্য বিশেষ খাবার সরবরাহ করছি। ইতিমধ্যে ১০০০ জনকে সেবা প্রদান করা হয়েছে এবং শনিবার থেকে ৫০০০ মানুষের জন্য পরিকল্পনা করা হয়েছে।”
তিনি আরও বলেন, “আসল দুর্যোগ শুরু হবে পানি নেমে যাওয়ার পর। তখন তাঁদের পাশে থাকার খুবই প্রয়োজন হবে। পিএইচপি ফ্যামিলি নীরবে দেশের সেবা করে যাচ্ছে।”
এছাড়াও পিএইচপি ফ্যামিলি বন্যা দুর্গত এলাকায় উদ্ধারের জন্য একাধিক বোট সরবরাহ করেছে। শিল্প প্রতিষ্ঠানটির এই মানবিক উদ্যোগটি বন্যা দুর্গত মানুষদের জন্য একটি বড় সহায়তা হিসেবে এসেছে এবং সমাজের অন্যান্য প্রতিষ্ঠানের জন্যও একটি অনুকরণীয় দৃষ্টান্ত।

এই বিভাগের সব খবর

বৃক্ষ রোপনের মাধ্যমে পরিবেশ রক্ষাসহ জাতীয় উন্নয়নে ভূমিকা রাখার জন্য সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে

বিশিষ্ট শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ আলোকিত হাটহাজারী উন্নয়ন ফোরামের চেয়ারম্যান সৈয়দ মোস্তফা আলম মাসুম বলেছেন-বাংলাদেশ একটি উন্নয়নশীল উর্বর দেশ। বর্তমান সরকার দেশের পরিবেশের উন্নয়নে জলবায়ু...

২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব’ হিসেবে অভিহিত করেছেন। আজ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ...

দেশবরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বাংলাদেশের পাপেট শিল্পের পথিকৃৎ এবং একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আজ (সোমবার) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন...

সর্বশেষ

বৃক্ষ রোপনের মাধ্যমে পরিবেশ রক্ষাসহ জাতীয় উন্নয়নে ভূমিকা রাখার জন্য সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে

বিশিষ্ট শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ আলোকিত হাটহাজারী উন্নয়ন ফোরামের চেয়ারম্যান...

২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব’ হিসেবে...

দেশবরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বাংলাদেশের পাপেট শিল্পের পথিকৃৎ এবং একুশে...

গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রাহকদের কাছে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন পৌঁছে...

কারিগরি ত্রুটিতে ২ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাধ্য হয়ে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

কারিগরি ত্রুটির কারণে দেশের দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায়...

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...