শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

ফটিকছড়িতে বন্যার পানিতে মাছ ধরার হিড়িক

 ফটিকছড়ি প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

বন্যা কারো জন্য পৌষমাস,কারো জন্য সর্বনাশ। পুকুর ও মাছের প্রজেক্ট বন্যার পানিতে ভেসে গিয়ে অনেকে ক্ষতির সম্মূখীন হলেও অনেকের আশীর্বাদে পরিণত হল। ফটিকছড়িতে বন্যার পানিতে মাছ ধরার হিড়িক পড়েছে। কোন কোন স্থানে তা উৎসবে পরিণত হয়েছে। বন্যায় উপজেলার অসংখ্য পুকুর ও মাছের প্রজেক্ট ভেসে যায়। এতে বন্যার পানিতে মাছগুলো ছড়িয়ে পড়ে সর্বত্রই।

সরেজমিনে দেখা যায়,খালে বিলে এমনকি রাস্তায় জমে থাকা ও স্রোতের পানিতে মাছ ধরা দৃশ্য। কিছু কিছু স্থানে একসাথে অনেকে হাত জাল দিয়ে মাছ ধরছেন। উৎসুক জনতা মাছ ধরার দৃশ্য দেখছেন। মাইজভাণ্ডার নোয়াবাড়ি এলাকায় মাছ ধরতে আসা এয়াকুব বলেন,বন্যার পানিতে মাছ ধরা আনন্দের। এখানে মাছ পাওয়া যাচ্ছে শুনে বন্ধুদের সাথে নিয়ে মাছ ধরতে আসলাম। স্থানীয়া বাসিন্দা নাজিম বলেন,বন্যা হলেই এখানে মাছ ধরার হিড়িক পড়ে। দূর দূরান্ত থেকে অনেকে মাছ ধরতে আসে। রাত কি দিন মাছ ধরার এ দৃশ্য দেখতে পাবেন। মাছ ধরা দেখতে আসা আবুল বশর বলেন,মাছ না ধরলেও মাছ ধরা দেখতে আনন্দ লাগে।তাই নাজিরহাট থেকে এখানে মাছ ধরা দেখতে এসেছি। বড় বড় মাছ পাওয়া যাচ্ছে। এদিকে কতটি পুকুর ও মাছ চাষের প্রজেক্ট ভেসে গিয়ে কতজন মৎস্য চাষি ক্ষতিগ্রস্ত হয়েছে এটার সঠিক পরিমাণ বন্যার পরিস্থিতি স্বাভাবিক হলে বুঝা যাবে বলে জানান উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম।

তবে তিনি জানান এ বন্যায় অসংখ্য পুকুর ও মাছের প্রজেক্ট পানিতে ভেসে যায়। অনেক মৎস্য চাষি চরম ক্ষতিগ্রস্ত হবেন। মৎস্য চাষি মোহাম্মদ ফোরকান বলেন,আমার কয়েকটি মাছের প্রজেক্ট বন্যায় ভেসে গেল। চরম আর্থিক ক্ষতি হল আমার। সখের মৎস্য চাষি আনোয়ার বলেন,নিজেদের পুকুরে সখের বসে মাছ চাষ করেছি। বন্যায় পুকুর ভেসে গিয়ে সব মাছ চলে গেল।

এই বিভাগের সব খবর

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কইনলেট। তিনি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি,...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ঢাকার উদ্দেশে টোকিও ত্যাগ করেছেন। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিনিয়োগ আকর্ষণ এবং বাণিজ্য...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা আত্মসাতের অভিযোগে সাতকানিয়া থানা থেকে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হওয়া তিন পুলিশ সদস্য...

সর্বশেষ

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা...

চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

নগরীর কাজীর দেউড়ি বাজার ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়েছে...

রান্নাঘরে তেলাপোকা-ইঁদুরের মল, জামান হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর...

হৃদয় হত্যা মামলায় ওয়াকিল হোসেন বগা শ্যোন অ্যারেস্ট

চট্টগ্রামের পাহাড়তলী ওয়্যারলেস কলোনিতে কিশোর হৃদয়কে ছুরিকাঘাতে হত্যার মামলায়...