রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

খাগড়াছড়ির রামগড়ে ৪৩, বিজিবির মানবিক সহায়তা অব্যাহত

শ্যামল রুদ্র, খাগড়াছড়ি
- Advertisement -
Single page 1st Paragraph

 অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত জনসাধারনকে উদ্ধার করে নিরাপদ স্থানে স্থানান্তর অব্যাহত রেখেছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি’র রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)। পাশাপাশি বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থানরত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে রামগড় ব্যাটালিয়নের সদস্যরা।

২৩, আগষ্ট শুক্রবার সকাল থেকে ৪৩ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্থ গরীব ও অসহায় সর্বমোট ৪২৫ টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এসব ত্রাণ সামগ্রীর মধ্যে শিশু খাদ্য, শুকনা খাবার, পানি ও মোমবাতি বিতরণ করা হয়। সকালে উপজেলার মহামুনি এলাকায় জোন অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ইমাম হোসেনকে সাথে নিয়ে বন্যা পরিস্থিতি পরিদর্শন শেষে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন গুইমারা সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান। এছাড়া ব্যাটালিয়ন আওতাধীন বিভিন্ন এলাকায় জোন অধিনায়কের নির্দেশে ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর নুর উদ্দিন আহমদ। ব্যাটালিয়ন অধিনায়ক জানিয়েছেন, পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ব্যাটালিয়ন অধিনস্হ এলাকার দূর্গত মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া ও ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।

উল্লেখ্য, রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) কর্তৃক বন্যা কবলিত এলাকায় সাধারণ জনগণকে বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি রান্না করা খাবার, শুকনো খাবার ও নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণের কার্যক্রম অব্যাহত রয়েছে।

এই বিভাগের সব খবর

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ভারতের মৎস্য আমদানিকারকরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি ড্রেজার মেশিন ও প্রায় ২ হাজার ফুট পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে...

সর্বশেষ

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি...

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জেলার প্রায় ২ হাজার মসজিদ ও মসজিদ...

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

নগরের খুলশী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর...

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং

ব্রিকস জোটভুক্ত দেশগুলোর নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের...