মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

বাঁশখালীর সাবেক এমপি মোস্তাফিজসহ ৮ জনের বিরুদ্ধে সন্ত্রাস চাঁদাবাজির মামলা

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -
Single page 1st Paragraph

বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক আবদুল গফুরসহ ৮ জনের বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি, জমি ও বাগান দখল এবং বিরোধী দলের নেতাকর্মীদের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
বাঁশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আজ মঙ্গলবার সকালে মামলাটি করেন উপজেলার কালীপুর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল হক।
বিচারক আবদুল হামিদের আদালত মামলাটি আমলে নিয়ে বাঁশখালী থানার ওসিকে এজহার হিসেবে গণ্য করার নির্দেশ দিয়েছেন।
মামলার আরজিতে বাদী বলেন, বাঁশখালী আসনের সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর নির্দেশ ও মদদে উপজেলার কালীপুর ইউনিয়নে সন্ত্রাস, চাঁদাবাজি, জমি ও বাগান দখলসহ বিরোধী দলের নেতাকর্মীদের বাড়িতে আগুন দেওয়া হয়।
আরজিতে বলা হয়, ২০২৩ ইংরেজি সালের ২৫ ডিসেম্বর ও ২০২৪ ইংরেজি সালের ২৫ জুলাই আসামিরা তার কালীপুরের লিচু বাগান দখল করে। মোস্তাফিজুর রহমানের নির্দেশে আসামিরা তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করার পাশাপাশি ঘরবাড়ি ভাংচুর করে।
রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার সুযোগ নিয়ে আসামিরা তাকে বিগত দিনগুলোতে চরমভাবে নির্যাতন করে। তার ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে একের পর মিথ্যা মামলা দেয়। এমনকি সন্ত্রাসী কর্মকা-ের মাধ্যমে তাকে বাড়িতেও থাকতে দেয়নি।
বাদী পক্ষে মামলাটি পরিচালনা করেন এডভোকেট মোহাম্মদ হেলাল উদ্দিন, এডভোকেট তকসিমুল গণি ইমন, এডভোকেট লুৎফুল হায়দার ও এডভোকেট আবু নাছের।

এই বিভাগের সব খবর

বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা তুলে ধরবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র...

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদ (ইউএনজিএ)-এর ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন। ইস্তাম্বুলে সংক্ষিপ্ত যাত্রা বিরতির পর প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান...

পাকিস্তানের কাছে হেরে পদক হাতছাড়া বাংলাদেশের

পাকিস্তানের কাছে তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে ৩১ রানে পরাজিত হয়ে ব্রোঞ্জ পদক পাওয়া হয়নি বাংলাদেশ নারী ক্রিকেট দলের। এর মাধ্যমে নাগোয়ায় চলমান এশিয়ান গেমসে...

সর্বশেষ

বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে গণমানুষের অধিকার...

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদ (ইউএনজিএ)-এর ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী...

পাকিস্তানের কাছে হেরে পদক হাতছাড়া বাংলাদেশের

পাকিস্তানের কাছে তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে ৩১ রানে পরাজিত...

মধ্যরাতে উত্তাল চুয়েট, উপাচার্য ভবনে তালা

মাত্র ৫৬ দিনের মাথায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...

এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যে ৯৯.৮ শতাংশ বাংলাদেশি পণ্য শুল্কমুক্ত থাকবে

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও তিন বছরের...

চসিকের অভিযানে অনুমোদনহীন পোস্টার-ব্যানার অপসারণ

নগরের চকবাজার এলাকায় অনুমোদনহীন পোস্টার ও ব্যানার অপসারণ এবং...