সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

পুরাতন সন্দ্বীপ টাউন বাজার ব্যবসায়ী সমিতির নতুন কমিটি গঠন

 বাদল রায় স্বাধীন
- Advertisement -
Single page 1st Paragraph

সন্দ্বীপ পৌরসভা ৩নং ওয়ার্ডে অবস্থিত পুরাতন সন্দ্বীপ টাউন বাজার ব্যবসায়ী সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে প্রায় শতাধীক ব্যবসায়ীর উপস্থিতিতে।সাম্প্রতিক সময়ে বাজরে সংগঠিত দুটি চুরির ঘটনাকে কেন্দ্র করে তা প্রতিরোধ ও আহবায়ক কমিটির মেয়াদ উত্তীর্ন হওয়ায় গত ১৭ আগষ্ট রাত ১০ ঘটিকার সময় সকল ব্যবসায়ী মিলে এক সভার আয়োজন করে।সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির যুগ্ন আহব্বায়ক মাহবুবুল আলম শিমুল।সভায় সকল ব্যবসায়ীরা বলেন ক্ষমতার পালাবদল ও চলমান পরিস্থিতি এবং নৈশ প্রহরীর অনুপস্থিতির সুযোগকে কাজে লাগিয়ে ৪/৫ দিনের ব্যবধানে দুটো দোকানে চুরি সংগঠিত হয়েছে।উক্ত চুরির ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ীদের মাঝে আরো চুরির শংকা বিরাজ করছে। অন্যদিকে আইন শৃঙ্খলা বাহিনীর টহল ব্যবস্থা নেই ও কমিটির মেয়াদ পুর্ন হয়ে যাওয়ার পরও নতুন কমিটি না হওয়ায় মেয়াদোত্তীর্ন কমিটির কার্যক্রম অনেকটা ঝিমিয়ে পড়েছে। তাই সকলে মিলে বর্তমান পরিস্থিতি মোকাবেলায় পৌরসভা বিএনপির যুগ্ন আহব্বায়ক মাহবুবুল আলম শিমুলকে প্রধান করে একটি তিন বছর মেয়াদী পুর্নাঙ্গ কমিটি গঠন করার সর্বসন্মত সিদ্ধান্ত নেন।

তখন সকলের প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে ১৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটির বিভিন্ন পদে যাদের নির্বাচিত করা হয় তারা হলেন, সভাপতি- এস,এম মাহবুবুল আলম শিমুল,সহ-সভাপতি মোঃ আব্দুল কাদের সওদাগর, সাধারন সম্পাদক মোঃ ওমর ফারুক,সহ-সাধারন সম্পাদক মোঃ জুয়েল, কোষাধ্যক্ষ মোঃ জাবেদ,সহ-কোষাধ্যক্ষ মোঃ রাজিব,কার্যকরী সদস্য যথাক্রমে মাওলানা মোঃ ইলিয়াছ,মোঃ মামুন,মোঃ আব্দুল কাদের,মোঃ সাহাব উদ্দীন,মোঃ দেলোয়ার হোসেন,ডাঃ মোঃ রুবেল,মোঃ গোফরান উদ্দীন,কমল চন্দ্র দে ও শ্যামল চন্দ্র মজুমদার। সভা শেষে ব্যবসায়ীরা চলমান সংকটময় মুহুর্ত ও সম্ভাব্য অস্থিতিশীল পরিস্থিতিতে মাহবুবুল আলম শিমুলকে ব্যবসায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করতে পেরে নিজেদের মাঝে স্বস্থি ফিরে পেয়েছেন বলে মন্তব্য করেন। তারা আরো বলেন আমরা ওনার পদক্ষেপে একটি অস্থিতিশীল অবস্থার দ্রুত পরিবর্তন আসবে বলে ধারনা করছি। কমিটি গঠন শেষে দ্রুত নৈশ প্রহরী নিয়োগ করে ব্যবসায়ীদের শংকামুক্ত করন ও বাজারে আগত ক্রেতা বিক্রেতার জন্য একটি সুন্দর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হবে বলে জানান নব নির্বাচিত সভাপতি ও পৌরসভা বিএনপির যুগ্ন আহব্বায়ক মাহবুবুল আলম শিমুল।

এই বিভাগের সব খবর

সন্তানকে মোবাইল নয়, দ্বীনি শিক্ষা দিন : পীর সাবির শাহ্‌

কুমিল্লার জাগুরঝুলিতে আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত ক্বাদেরিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা কমপ্লেঙ ময়দানে গত ১২ সেপ্টেম্বর নূরানী মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন...

গ্যাস সরবরাহ স্বাভাবিক, ফের ইউরিয়া উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। তবে দীর্ঘদিন বন্ধ থাকার পর কারখানার ইউরিয়া প্ল্যান্টে দেখা দেওয়া যান্ত্রিক ত্রুটির...

কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন বাড়ানোর ওপর জোর দিয়েছেন। বিশেষ করে যেসব কৃষিপণ্য দেশে উৎপাদনের সুযোগ রয়েছে, সেগুলোর উৎপাদন...

সর্বশেষ

সন্তানকে মোবাইল নয়, দ্বীনি শিক্ষা দিন : পীর সাবির শাহ্‌

কুমিল্লার জাগুরঝুলিতে আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত ক্বাদেরিয়া...

গ্যাস সরবরাহ স্বাভাবিক, ফের ইউরিয়া উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চিটাগাং ইউরিয়া...

কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে...

কাপ্তাই লেক নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না : নাজিমুর রহমান

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বলেছেন, কাপ্তাই লেক...

বিএনপি সবসময় অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করে : রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

এশিয়ান গেমস ক্রিকেটের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ

আসন্ন এশিয়ান গেমসকে সামনে রেখে আজ থেকে মিরপুর শেরে...