রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ছাত্র-জনতার বিপ্লবে অর্জিত বিজয় যেন কেউ নস্যাৎ করতে না পারে : গোলাম আকবর খন্দকার

গাজী জয়নাল আবেদীন, রাউজান প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য গোলাম আকবর খন্দকার বলেছেন, ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে যে বিজয় অর্জিত হয়েছে তা যেন কেউ ন্যাসাৎ করতে না পারে। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে রাউজানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ কেউ নিরাপদে ছিলেন না। এমনকি আওয়ামী লীগের নেতাও নিরাপদে ছিলেন না।

১৫ আগস্ট (বৃহস্পতিবার) রাউজান উপজেলার জিয়া বাজার, মগদাইর ও কাগতিয়া বাজারে সর্বকালের সর্বনিকৃষ্ট স্বৈরাচারের পতনে ও সুখী সমৃদ্ধশালী নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে শান্তির সমাবেশে এসব কথা বলেন। এসব সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির নেতা এম এ হালিম, অধ্যাপক মোহাম্মদ জসীম চৌধুরী, আনোয়ার হোসেন, শামশুল হক বাবু, হাছান মো. জসীম, আবু আহমেদ, সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজদ্দৌল্লা, এমদাদ হোসেন, শারফাত উল্লাহ বাবুল, আবু তাহের। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জানে আলম, নুরুল হূদা, হাজী আব্দুল মান্নান, নুরুল আবছার বাবুল, আইয়ুব খান জনি, আনোয়ার হোসেন, মো. খোকন সহ আরো অনেকেই। প্রতিটি সভায় দলীয় নেতাকর্মীছাড়াও বিপুল সংখ্যক সাধারণ জনতা অংশ নেন। ছাত্র-জনতার বিপ্লবে শেখ হাসিনার সরকারের পতনের পর দীর্ঘ ১৮ বছর পরে অনেকেই সভা উপলক্ষে রাউজানের মাটিতে পা রাখেন। একেকটা সভা বিএনপির নেতাকর্মীদের কাছে ঈদোৎসবে পরিণত হয়।

এই বিভাগের সব খবর

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ভারতের মৎস্য আমদানিকারকরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি ড্রেজার মেশিন ও প্রায় ২ হাজার ফুট পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে...

সর্বশেষ

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি...

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জেলার প্রায় ২ হাজার মসজিদ ও মসজিদ...

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

নগরের খুলশী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর...

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং

ব্রিকস জোটভুক্ত দেশগুলোর নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের...