মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

ড. ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির ফোনালাপ

স্লোগান ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ টেলিফোন করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলেছেন। এসময় ভারতের প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব গ্রহণ করায় অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানান।
ফোনকলের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমি বাংলাদেশ সরকারের প্রধান হিসেবে শপথ নেওয়ার পরপরই আপনি টুইট করেছিলেন, এজন্য ধন্যবাদ জানাচ্ছি।’ ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা ভারতের নেতৃবৃন্দ এবং সেদেশের জনগণকে অভিনন্দন জানান।
উল্লেখ্য, গতকাল ১৫ আগস্ট বৃহস্পতিবার ছিল ভারতে স্বাধীনতা দিবস।
ভারতের প্রধানমন্ত্রী নতুন সরকারের প্রতি শুভকামনা ব্যক্ত করেন এবং ঘনিষ্ঠ বন্ধু হিসেবে বাংলাদেশের জনগণের স্বার্থে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০০৬ সালে শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংংসা করে বলেন, তিনি তাঁকে দীর্ঘদিন ধরে চেনেন। তিনি বলেন, ড. ইউনূসের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে এবং তার নেতৃত্ব বাংলাদেশের মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে।
ফোনালাপে ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তার বিষয়ে নয়াদিল্লিকে আশ্বস্ত করেছেন। ভারতের প্রধানমন্ত্রী সংখ্যালঘুদের সুরক্ষার বিষয় উত্থাপন করলে প্রধান উপদেষ্টা জানান, তাঁর সরকার সংখ্যালঘুসহ দেশের প্রতিটি নাগরিককে সুরক্ষা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
অধ্যাপক ইউনূস বলেন, সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবেদনগুলো অতিরঞ্জিত করা হয়েছে। তিনি ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশে এসে সরজমিনে সংখ্যালঘু সুরক্ষার বিষয়ে প্রতিবেদন করার জন্য আমন্ত্রণ জানান।
প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে এসেছে এবং সারাদেশে জনজীবন স্বাভাবিক হয়ে আসছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অধ্যাপক ইউনূসকে আগামীকাল নয়াদিল্লিতে ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিতব্য তৃতীয় ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান। প্রধান উপদেষ্টা ঢাকা থেকে ভার্চুয়ালি সম্মেলনে যোগ দিতে সম্মত হয়েছেন।
অধ্যাপক ইউনূস বলেন, ছাত্র আন্দোলনের ফলস্বরুপ অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করেছে। তিনি বলেন, এটি বাংলাদেশের দ্বিতীয় বিপ্লব এবং তাঁর সরকার ছাত্র ও জনগণের গণতান্ত্রিক আকাক্সক্ষা পূরণ করবে।
প্রধান উপদেষ্টা বলেন, তাঁর সরকার সমস্ত রাষ্ট্রযন্ত্রকে সম্পূর্ণরূপে কার্যকর করতে এবং দেশের প্রতিটি নাগরিকের মানবাধিকার নিশ্চিত করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।

এই বিভাগের সব খবর

নিখোঁজের ১৬ ঘণ্টা পর পুকুরে মিলল শিশুর মরদেহ

চট্টগ্রামে আনোয়ারায় নিখোঁজের প্রায় ১৬ ঘণ্টা পর বাড়ির পাশের পুকুরে ভেসে উঠেছে হোসাইন নামের এক ৬ বছরের শিশুর মরদেহ। সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে...

গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্য, শিক্ষা, প্রযুক্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে  সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক...

সৌদি-কাতারের সাথে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে প্রতিমন্ত্রীর বৈঠক

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবের বিদ্যুৎ বিষয়ক সহকারি মন্ত্রী এবং কাতারের জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রীর পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। বৈঠকে...

সর্বশেষ

নিখোঁজের ১৬ ঘণ্টা পর পুকুরে মিলল শিশুর মরদেহ

চট্টগ্রামে আনোয়ারায় নিখোঁজের প্রায় ১৬ ঘণ্টা পর বাড়ির পাশের...

গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্য, শিক্ষা, প্রযুক্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে...

সৌদি-কাতারের সাথে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে প্রতিমন্ত্রীর বৈঠক

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত...

ছাত্রদল নেতাদের সঙ্গে নিয়ে তালা ভেঙে চুয়েটে ঢুকলেন নতুন উপাচার্য

শিক্ষার্থীদের টানা ২১ দিনের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির মাঝেই চট্টগ্রাম...

সিনিয়র সাংবাদিক সুলতান আহমদ আশরাফী আর নেই

দৈনিক আজাদীর সাবেক সিনিয়র সহ সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক, সমাজকর্মী...

সোবহানার রেকর্ডময় সেঞ্চুরি বড় অর্জন : জ্যোতি

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সেঞ্চুরি করেন বাংলাদেশের মিডল...