শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

এবারও হচ্ছে না ঐতিহাসিক জব্বারের বলিখেলা

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের লালদীঘিতে জব্বারের বলি খেলা ও মেলা স্থগিত করেছে ঐতিহাসিক আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা ও মেলা কমিটি।

বুধবার (১৩ এপ্রিল) চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা ও মেলা কমিটির সভাপতি জহর লাল হাজারী।

তিনি বলেন, সময়, রোজা ও লালদিঘীর মাঠের মধ্যে সমন্বয় না হওয়ায় এবছরের জব্বার বলি খেলা ও মেলা স্থগিত করা হয়েছে।

কমিটির সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জামাল হোসেন বলেন, গত ২ বছর (২০২০ এবং ২০২১) ঐতিহাসিক জব্বারের বলীখেলা অনুষ্ঠিত হয়নি। করোনা পরিস্থিতি অনুকূলে থাকায় চট্টগ্রামের ইতিহাস সমৃদ্ধ আয়োজনটি উপভোগে উন্মুখ হয়ে ছিলেন সবাই। কিন্তু চট্টগ্রামের আরেকটি বিখ্যাত ভেন্যু যেটি আবার মেলা ও বলীখেলারও ভেন্যু সেটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন না হওয়ায় মেলা হচ্ছে না। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে সরকার এই মহামারি প্রতিরোধে গণটিকা দেওয়াসহ বিভিন্ন কার্যকর কর্মসূচির কারণে বর্তমানে দেশ ও জাতি অনেকটা নিরাপদে। দেশে ইতিমধ্যে অনেক মেলা, উৎসব অনুষ্ঠিত হচ্ছে।

তিনি বলেন, বিগত ১১০ বছর ধরে এই বলি খেলা লালদীঘির মাঠেই অনুষ্ঠিত হয়ে আসছে। ঐতিহাসিক এই লালদীঘির মাঠ শত শত বছর ধরে অনেক ঘটে যাওয়া ইতিহাসের সাক্ষী। তার স্মৃতি ধরে রাখতে সরকার মাঠের অবকাঠামোগত উন্নয়ন করেছে। যা প্রশংসার দাবিদার।

মুহাম্মদ জামাল হোসেন বলেন, বর্তমানে উদ্বোধনের অপেক্ষায় মাঠটি উন্মুক্ত নয়। বাঙালি সংস্কৃতির অংশ হিসেবে পরিচিত আবদুল জব্বারের বলি খেলা ও মেলাসহ চট্টগ্রামের মানুষের কাছে সব ধরনের অনুষ্ঠান পুনরায় ফিরিয়ে আনতে এই লালদীঘির মাঠ দ্রুত উন্মুক্ত করে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা ও মেলা কমিটির সহ-সভাপতি, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সাবেক কমিশনার এ এস এম জাফর, সাধারণ সম্পাদক সওকত আনোয়ার বাদল, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জামাল হোসেন।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘চট্টগ্রাম মহানগরীতে বিশুদ্ধ পানির সংকট নিরসন ও জনদুর্ভোগ লাঘবে নতুন মডেলে কাজ শুরু হয়েছে। পতেঙ্গার...

সুড়ঙ্গপথে পালালো ‘সন্ত্রাসী বগা’, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরীর খুলশীতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন ওরফে বগাকে (৪২) গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে খুলশীর ওয়্যারলেস...

রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাউজান উপজেলার দুর্বৃত্তের গুলিতে মো. করিম (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার উড়কিরচর ইউনিয়নের কেরানী হাট এলাকায়...

সর্বশেষ

চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,...

সুড়ঙ্গপথে পালালো ‘সন্ত্রাসী বগা’, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরীর খুলশীতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন...

রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাউজান উপজেলার দুর্বৃত্তের গুলিতে মো. করিম (৩৬) নামে এক...

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...