সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় স্বার্থে এই সরকারকে টিকিয়ে রাখতে হবে:গিয়াস কাদের চৌধুরী

 গাজী জয়নাল আবেদীন, রাউজান প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক এমপি গিয়াসউদ্দিন কাদের চৌধুরী বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারর প্রধান উপদেষ্টা চাটগাঁইয়া, আমরাও চাটগাঁইয়া। এই চাটগাঁইয়ার মান রক্ষা করতে হবে। জাতীয় স্বার্থে এই সরকাররে টিকিয়ে রাখতে। আমরা তাদের সহযোগী করে যাব। রবিবার বিকাল সাড়ে ৪ টায় রাউজান উপজেলার জলিল নগর বাস স্ট্যান্ডে চত্বরে সর্বস্তরের জনসাধারণের আয়োজন রাউজানের সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, দীর্ঘ ১৬ আমি রাউজানে আসতে পারি নি। এই ১৬ বছরে বিএনপির অনেক নেতাকর্মীকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা খুন করেছে। অনেকেই ঘরবাড়ি ছাড়া করেছে। কিন্ত আমরা শান্তির রাজনীতি বিশ্বাস করি। কেউ কারো উপর জুলুম-অত্যাচার করবে না। কারো সম্পদ লুট করবে না। হিন্দু ভাইদের নিরাপত্তা দিতে হবে। কেউ এর ব্যতিক্রম করলে তাকে ছাড় দেওয়া হবে না।

রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদের সভাপতিত্বে ও রাসেেল খানের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির নেতা সরোয়ার আলমগীর, সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল হুদা, সৈয়দ মঞ্জুরুল হক, সাবের সুলতান কাজল, ইউসুফ তালুকদার, আনোয়ার হোসেন বাচলু, ইকবাল চৌধুরী, মাওলানা আব্দুস ছবুর, ছাত্রনেতা মো. জাহেদুল ইসলাম সহ আরো অনেকেই। এরপূর্বে বেলা তিনটা হতে রাউজান উপজেলার বিভিন্ন প্রান্ত হতে হাজার হাজার জনতা মিছিল সহকারে সভা প্রাঙ্গণে উপস্থিত হয়। এছাড়াও সভায় মুসলিম, হিন্দু, বৌদ্ধ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ সকল সম্প্রদায়কে মিলেমিশে একটি সুন্দর রাউজান গঠনের আহ্বান জানান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।

এই বিভাগের সব খবর

সন্তানকে মোবাইল নয়, দ্বীনি শিক্ষা দিন : পীর সাবির শাহ্‌

কুমিল্লার জাগুরঝুলিতে আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত ক্বাদেরিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা কমপ্লেঙ ময়দানে গত ১২ সেপ্টেম্বর নূরানী মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন...

গ্যাস সরবরাহ স্বাভাবিক, ফের ইউরিয়া উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। তবে দীর্ঘদিন বন্ধ থাকার পর কারখানার ইউরিয়া প্ল্যান্টে দেখা দেওয়া যান্ত্রিক ত্রুটির...

কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন বাড়ানোর ওপর জোর দিয়েছেন। বিশেষ করে যেসব কৃষিপণ্য দেশে উৎপাদনের সুযোগ রয়েছে, সেগুলোর উৎপাদন...

সর্বশেষ

সন্তানকে মোবাইল নয়, দ্বীনি শিক্ষা দিন : পীর সাবির শাহ্‌

কুমিল্লার জাগুরঝুলিতে আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত ক্বাদেরিয়া...

গ্যাস সরবরাহ স্বাভাবিক, ফের ইউরিয়া উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চিটাগাং ইউরিয়া...

কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে...

কাপ্তাই লেক নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না : নাজিমুর রহমান

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বলেছেন, কাপ্তাই লেক...

বিএনপি সবসময় অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করে : রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

এশিয়ান গেমস ক্রিকেটের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ

আসন্ন এশিয়ান গেমসকে সামনে রেখে আজ থেকে মিরপুর শেরে...