সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রতিহিংসা পরায়ণ হয়ে কোনো ব্যক্তি প্রতিষ্ঠানে হামলা ভাংচুর করা যাবে না :গোলাম আকবর খোন্দকার

গাজী জয়নাল আবেদীন, রাউজান প্রতিনিধি:
- Advertisement -
Single page 1st Paragraph

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাবেক সংসদ সদস্য গোলাম আকবর খোন্দকার বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার পতনে অর্জিত বিজয়কে ধরে রাখতে বিএনপি নেতাকর্মীদের দায়িত্বশীল ভুমিকা পালন করতে হবে। ঐক্যবদ্ধতার মাধ্যমে সম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। সংখ্যালঘু সহ সাধারণ জনগণের জানমালের নিরাপত্তায় সবসময় তাদের পাশে থাকতে হবে।

গত বুধবার তিনি রাউজানের পশ্চিম গহিরা, গহিরা চৌমুহনী, বেরুলিয়া, মুন্সীরঘাটা, জলিলনগর বাস স্যান্ড, কদলপুর, পাহাড়তলী চৌমুহনী, নোয়াপাড়া পথেরহাটে আয়োজিত ৮টি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, প্রতিহিংসা পরায়ণ হয়ে কারো উপর হামলা করা যাবে না। আমাদের এই বিজয়কে কোন শক্তি যাতে নস্যাৎ করতে না পারে সেদিকে সকলকে সজাগ থাকতে হবে। তিনি সকলকে সতর্ক করে বলেন কোনো অবস্থায় প্রতিশোধ পরায়ন হয়ে মানুষের বাড়ি ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর করা যাবে না। বিজয়ী পথসভায় তার সাথে ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ হালিম, জেলা বিএনপির সদস্য জসীম উদ্দিন সিকদার, রাউজান বিএনপির আহ্বায়ক অধ্যাপক জসীম উদ্দিন চৌধুরী, সদস্য সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন, উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মোহাম্মদ জসীম উদ্দিন, পৌরসভার বিএনপির আহ্বায়ক আবু আহমেদ, সদস্য সচিব ইখতিয়ার উদ্দিন খান, শফিউল আলম চৌধুরী, মুরাদুল আলম, হাবিবুল্লাহ মাস্টার, এইচ এম নুরুল হুদা, শাহাজাহান শাহিল, শামসুল হক বাবু, আইয়ুব খান জনি ,আবু তাহের, জানে আলম, মোহাম্মদ জিয়াউদ্দিন, আব্দুল হক, জি এম মোরশেদ, হাসান মোরশেদ, সালাউদ্দিন মেম্বার, দিদারুল আলম, এডভোকেট ফরিদা আক্তার, একরামুল হক, রায়হান উদ্দিন ইরফান, সাফায়ত হোসেন রাকিব, হাজী আবদুল মান্নান প্রমুখ।

এই বিভাগের সব খবর

সন্তানকে মোবাইল নয়, দ্বীনি শিক্ষা দিন : পীর সাবির শাহ্‌

কুমিল্লার জাগুরঝুলিতে আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত ক্বাদেরিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা কমপ্লেঙ ময়দানে গত ১২ সেপ্টেম্বর নূরানী মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন...

গ্যাস সরবরাহ স্বাভাবিক, ফের ইউরিয়া উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। তবে দীর্ঘদিন বন্ধ থাকার পর কারখানার ইউরিয়া প্ল্যান্টে দেখা দেওয়া যান্ত্রিক ত্রুটির...

কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন বাড়ানোর ওপর জোর দিয়েছেন। বিশেষ করে যেসব কৃষিপণ্য দেশে উৎপাদনের সুযোগ রয়েছে, সেগুলোর উৎপাদন...

সর্বশেষ

সন্তানকে মোবাইল নয়, দ্বীনি শিক্ষা দিন : পীর সাবির শাহ্‌

কুমিল্লার জাগুরঝুলিতে আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত ক্বাদেরিয়া...

গ্যাস সরবরাহ স্বাভাবিক, ফের ইউরিয়া উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চিটাগাং ইউরিয়া...

কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে...

কাপ্তাই লেক নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না : নাজিমুর রহমান

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বলেছেন, কাপ্তাই লেক...

বিএনপি সবসময় অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করে : রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

এশিয়ান গেমস ক্রিকেটের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ

আসন্ন এশিয়ান গেমসকে সামনে রেখে আজ থেকে মিরপুর শেরে...