বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

সিরাজগঞ্জে থানায় ঢুকে ১৩ পুলিশকে পিটিয়ে হত্যা

স্লোগান ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

সিরাজগঞ্জে এনায়েতপুর থানায় হামলা চালিয়ে ১৩ পুলিশকে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বিজয় বসাক এ তথ্য নিশ্চিত করেছেন।
রোববার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে। এর মধ্যে বিকেলে পুলিশ সদর থেকে পাঠানো এক বার্তায় সন্ত্রাসী হামলায় এনায়েতপুর থানায় ১৩ জন এবং কুমিল্লায় ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার এক পুলিশ সদস্যসহ ১৪ জন নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে হাজার হাজার আন্দোলনকারী লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানার দিকে আসতে থাকে। পরে একত্রিত হয়ে হাজার হাজার আন্দোলনকারী একযোগে থানায় হামলা চালায়। এ সময় আন্দোলনকারীদের হাতে লোহার রড, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র ছিল। তারা সেখানে সাংবাদিকসহ আশপাশে কাউকে ভিড়তে দেয়নি। থানায় ঢুকেই তারা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ১৩ পুলিশ সদস্য নিহত হন। এত সংখ্যক পুলিশ সদস্য নিহতের ঘটনায় পুরো এনায়েতপুর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বিজয় বসাক আরও বলেন, ‘পুলিশ যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে। মধ্যযুগীয় কায়দায় যেভাবে থানায় ঢুকে পিটিয়ে পুলিশ সদস্যদের হত্যা করা হয়েছে তা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন ঘটনা। আমরা এ বিষয়ে কঠোর আইনগত পদক্ষেপ নিতে যাচ্ছি।’

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, এটা কোনো ডামি ভোটের...

সর্বশেষ

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...