চট্টগ্রামে আগামীকাল শনিবারও সকাল ৬ টা থেকে রাত ১০ টা পর্যন্ত ১৬ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের জনসংযোগ শাখা থেকে জানানো হয়েছে, আগামীকাল শনিবারও সকাল ৬ টা থেকে রাত ১০ টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। রাত ১০টা থেকে সকাল ৬ টা পর্যন্ত পুনরায় কারফিউ বলবৎ হবে।
রোববারের ব্যাপারে আগামীকাল সিদ্ধান্ত জানানো হবে।
শনিবারও চট্টগ্রামে রাত ১০টা পর্যন্ত কারফিউ শিথিল
নিজস্ব প্রতিবেদক

