মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

চট্টগ্রামে দিনভর মাঝারি বৃষ্টিপাত, পাহাড়ধসের শঙ্কা

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। আজ নগরীতে ৩৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া কার্যালয়ের সহকারী পূর্বাভাস কর্মকর্তা মিজানুর রহমান জানান, নগরীতে আজ সারাদিন থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়। আগামী ২৪ ঘণ্টায় জেলায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এ অবস্থায় পাহাড়ধসেরও আশঙ্কা করা হচ্ছে।
নগীরর পাঁচলাইশ, বহদ্দারহাট, কাতালগঞ্জ, চকবাজার, মুরাদপুর, শোলকবহর, ২ নম্বর গেট, বাকলিয়া, চান্দগাঁও, হালিশহর, আগ্রাবাদসহ নগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, টানা বৃষ্টিতে পানির নিচে তলিয়ে আছে। জরুরি প্রয়োজনে যারা ঘর থেকে বের হয়েছেন, যানবাহন সংকটের কারণে তারা পড়েছেন বিপাকে। বৃষ্টির হাত থেকে বাঁচতে অনেকেই আশ্রয় নিয়েছেন আশপাশের দোকানপাটে কিংবা ছাউনিতে। যদিও এসব এলাকার বিভিন্ন দোকানপাটেও ঢুকে পড়েছে পানি। পানি ঢুকে পড়েছে অনেক বাসাবাড়িতে। অনেককেই দেখা গেছে বালতি-গামলা দিয়ে পানি বের করতে। কেউ কেউ পাম্প দিয়ে পানি বের করছেন।

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা আছে : অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, নতুন করে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে চট্টগ্রাম-৪ আসনে। ফলে এ আসনে নতুন করে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন...

কর্ণফুলীতে লাইটার জাহাজ ডুবি, ১২ জনকে জীবিত উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে গভীররাতে একটি লাইটার জাহাজ ডুবে গেছে। মঙ্গলবার (৩০ জুন) রাত সাড়ে ৩টার দিকে কর্ণফুলী চ্যানেলের ২ ও ৩ নম্বর বয়ার মাঝামাঝি আরেকটি...

কর্ণফুলীর তীরে নগর সমপ্রসারণের সকল বাধা অপসারণ করা হবে : সিডিএ চেয়ারম্যান

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নব নিযুক্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেছেন, ‘কর্ণফুলী নদীর দক্ষিণ (বাম) তীরে নগর সমপ্রসারণের পথে সকল বাধা অপসারণ করা হবে। ৫১০টি...

সর্বশেষ

চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা আছে : অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, নতুন করে...

কর্ণফুলীতে লাইটার জাহাজ ডুবি, ১২ জনকে জীবিত উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে গভীররাতে একটি লাইটার জাহাজ ডুবে গেছে। মঙ্গলবার...

কর্ণফুলীর তীরে নগর সমপ্রসারণের সকল বাধা অপসারণ করা হবে : সিডিএ চেয়ারম্যান

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নব নিযুক্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন...

জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ঐতিহাসিক জয়

প্যারাগুয়ের কাছে টাই ব্রেকারে ৪-৩ গোলে পরাজিত হয়ে বিশ্বকাপ...

উখিয়া সীমান্তে ৬০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক

কক্সবাজারের উখিয়া সীমান্তে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের সময় ৬০...

সেন্ট মার্টিনে গভীর সমুদ্রে ভাসমান বোটসহ ১০ জেলে জীবিত উদ্ধার

সেন্ট মার্টিনের উত্তর-পশ্চিমে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে...