শুক্রবার, ২ অক্টোবর ২০২৬

কোটা আন্দোলনের আড়ালে স্বাধীনতা বিরোধীরা নাশকতা চালিয়েছে : চসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -
Single page 1st Paragraph

কোটা সংস্কার আন্দোলনের আড়ালে স্বাধীনতা বিরোধীরা দেশব্যাপী নাশকতা চালিয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।
তিনি আজ মঙ্গলবার চট্টগ্রাম নগরীর টাইগারপাসে চসিক কার্যালয়ে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে আয়োজিত শোক সভায় এ মন্তব্য করেন।
মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, কোটা সংস্কার আন্দোলনের আড়ালে বর্তমান সরকারকে বিপদে ফেলতে দেশি-বিদেশি কিছু অপশক্তি মিলে সারা দেশে নাশকতা চালিয়েছে। আমি ’৬৬ সাল থেকে রাজনীতি করছি। আন্দোলন-সংগ্রাম করেই ছাত্রলীগ থেকে আওয়ামী লীগের বিভিন্ন কমিটিতে জায়গা করে নিয়েছি। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতায় বলতে পারি- এটা কোনো সাধারণ আন্দোলন ছিল না, এটা ছিল রাষ্ট্রধ্বংসের আন্দোলন।
তিনি বলেন, এটা যদি আন্দোলনই হয়, তবে সেতু ভবন, মেট্রোরেল স্টেশন, হানিফ ফ্লাইওভার, বিটিভি, পুলিশ বক্স এগুলো কী দোষ করেছে ? এগুলো কেন ধ্বংস করা হলো? আন্দোলনের নামে টোকাই, ভাড়া করা লোক, বেকার যুবকদের দিয়ে দেশজুড়ে নাশকতা চালানো হয়েছে।
তিনি আরও বলেন, পুলিশের একজন সদস্যকে মেরে লাশ ঝুলিয়ে রাখা হলো। চট্টগ্রামের মুরাদপুরে ৬তলা ভবন থেকে স্বাধীনতার পক্ষের ছাত্রদের নির্মমভাবে ফেলে দেওয়া হলো। জনগণের স্বপ্নের প্রকল্পগুলোতে বেছে বেছে হামলা চালানো হলো। এগুলোর পিছনে আসলে ছাত্ররা ছিল না, মূলত কোমলমতি ছাত্রদের আড়ালে স্বাধীনতা বিরোধীরা এই নাশকতা চালিয়েছে। এজন্য ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় নগরীর ৪১টি ওয়ার্ডে জনগণের জান-মাল রক্ষায় কাউন্সিলরদের সভাপতি করে কমিটি করা হচ্ছে। কমিটিতে এলাকার মসজিদগুলোর ইমাম, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানসহ এলাকার গুরুত্বপূর্ণ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের সদস্য করা হবে। আমরা মানুষকে সচেতন করব। শোককে শক্তিতে পরিণত করে নাশকতামূলক যে কোন কার্যক্রমকে তৃণমূলেই রুখে দেব।
সিটি কর্পোরেশন সচিব মোহাম্মদ আশরাফুল আমিনের সঞ্চালনায় সভায় অংশ নেন কাউন্সিলর আবদুস সালাম মাসুম, আইন কর্মকর্তা জসিম উদ্দিন, প্রধান প্রকৌশলী শাহীন-উল ইসলাম চৌধুরী, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী, স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন, নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতি সর্ববিদ্যা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফরহাদুল আলম, জসিম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম, তাসমিয়া তাহসিন প্রমুখ।

এই বিভাগের সব খবর

ফুটপাত দখলমুক্ত করতে চসিকের অভিযান

চট্টগ্রাম নগরের ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। আজ মেয়র ডা. শাহাদাত হোসেনের নেতৃত্বে নগরের গোলপাহাড় মোড় থেকে...

চট্টগ্রামে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি শুরু

চট্টগ্রামে শুরু হয়েছে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি। চট্টগ্রাম সিটি কর্পোরেশন, বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সিএসসিআর এবং পোস্টগ্র্যাজুয়েট সার্জিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট পিজিএস একাডেমিয়ার...

নিউমুরিং কন্টেইনার টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন

আন্দোলনের মধ্যেই চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার ভার বিদেশি অপারেটরদের হাতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এনসিটির...

সর্বশেষ

ফুটপাত দখলমুক্ত করতে চসিকের অভিযান

চট্টগ্রাম নগরের ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে...

চট্টগ্রামে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি শুরু

চট্টগ্রামে শুরু হয়েছে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি। চট্টগ্রাম...

নিউমুরিং কন্টেইনার টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন

আন্দোলনের মধ্যেই চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার...

পুঁজিবাজারকে খুচরা বিনিয়োগকারী নির্ভরতা থেকে প্রাতিষ্ঠানিক করতে হবে : অর্থমন্ত্রী

দেশের পুঁজিবাজারকে খুচরা বিনিয়োগকারী নির্ভরতা থেকে বের করে প্রাতিষ্ঠানিক...

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ সুবিধা বাড়ানোর লক্ষ্যে...

বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জ্বালানি নিরাপত্তা, দক্ষ জনশক্তি...