শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

লকডাউনের তৃতীয় দিনে চট্টগ্রামে ২১৫ মামলা, ৬৪ হাজার টাকা জরিমানা

- Advertisement -
Single page 1st Paragraph

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের তৃতীয় দিনে চট্টগ্রাম নগরীতে সড়কে মানুষের পাশাপাশি গাড়ি চলাচলও বেড়েছে। প্রশাসন সংশ্লিষ্টরা জানিয়েছেন, ব্যাংক খুলে দেওয়ায় সড়কে গাড়ি ও মানুষ কিছুটা বেড়েছে। তবে অনেকে অহেতুক ঘুরতেও রাস্তায় বের হচ্ছেন। এছাড়া ঈদুল আজহা ও সাপ্তাহিক বন্ধের দিন শেষে জরুরি পণ্যবোঝাই ট্রাক-লরিও বের হয়েছে। রোববার দুপুরে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ দেখা গেছে। বিভিন্ন ব্যাংকের শাখায় কিছু লোকজন দেখা গেছে। এছাড়া নগরীর কাঁচাবাজারগুলোতে মানুষের সমাগম ছিল। গাড়ি চলাচল গত দুই দিনের তুলনায় বেড়েছে, যার মধ্যে অধিকাংশই ব্যক্তিগত যানবাহন। বিধিনিষেধের আওতার বাইরে থাকা রিকশা চলাচল করেছে যথারীতি। কঠোর বিধিনিষেধবে আগের চেয়ে রিকশার পরিমাণও বেশি দেখা গেছে। হাতেগোণা কিছু অটোরিকশারও দেখা মিলেছে নগরীর বিভিন্ন স্পটে। নগরীর অন্যতম ব্যস্ত দুই প্রবেশপথ কর্ণফুলী ও সিটি গেইট এলাকায় গিয়ে দেখা গেছে, উপজেলা থেকে গাড়ি তেমন প্রবেশ করছে না। দুরপাল্লার গাড়িও তেমন দেখা যায়নি। তবে বিভিন্ন প্রতিষ্ঠানের স্টিকার লাগানো কিছু বাস নগরীতে প্রবেশ করতে দেখা গেছে। এছাড়া পণ্য নিয়ে চলাচলরত ট্রাক-লরিগুলো চলাচল করলেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সেগুলো থামিয়ে তল্লাশি করতে দেখা যায়নি। তবে প্রাইভেট কার, মোটর সাইকেল তল্লাশির মুখে পড়েছে। কঠোর বিধিনিষেধ কার্যকরে পুলিশ-র‌্যাব-বিজিবির পাশাপাশি সেনাবাহিনীর ১০টি টিম জেলা ও নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটে চেকপোস্টে দায়িত্ব পালন করছে। এছাড়া জেলা প্রশাসন ও সিটি করপোরেশনের ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ২১টি দল নগরীতে দিনভর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে।
এদিকে কঠোর লকডাউনের তৃতীয় দিনে বিধিনিষেধ অমান্য করায় ২১৫টি মামলা ও ৬৩ হাজার ৭০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার জেলা প্রশাসন, বিআরটি ও চসিকের ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এই অর্থদণ্ড দেন। জরিমানার পাশাপাশি অভিযানকালে সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি প্রতিপালনে সচেতন করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সরকারি নির্দেশনা অমান্য করে দোকানপাট, শপিংমল খোলা রাখা, অপ্রয়োজনে রাস্তায় ঘুরাফেরা করা, ড্রাইভিং লাইসেন্স ছাড়া রাস্তায় বের হাওয়াসহ বিভিন্ন অপরাধে এসব জরিমানা করা হয়।
নগরীর বন্দর, পতেঙ্গা ও ইপিজেড- এই তিন এলাকায় অভিযান পরিচালনায় করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন ২৪টি মামলায় মোট ৫ হাজার টাকা অর্থদÐ আদায় করেন। চকবাজার, বাকলিয়া ও কর্ণফুলী এলাকায় অভিযান পরিচালনা করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উমর ফারুক ৮টি মামলায় ২৩শ টাকা জরিমানা আদায় করেন। পাশাপাশি আকবরশাহ, বায়েজিদ, হালিশহর ও পাহাড়তলী এলাকায় অভিযান পরিচালনা করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূরজাহান আক্তার সাথী ২৪টি মামলায় মোট ৬৮৫০ টাকা অর্থদÐ আদায় করেন।
এদিকে, খুলশী, চান্দগাঁও ও পাঁচলাইশ এলাকায় অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হুছাইন মুহাম্মদ ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন ২২টি মামলায় ১১ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করেন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহিদা ফাতেমা চৌধুরী ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খিন ওয়ানু চকবাজার, বাকলিয়া ও কর্ণফুলী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ১৪ টি মামলায় ৪১০০ টাকা এবং চান্দগাঁও, পাঁচলাইশ ও খুলশী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেন ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস ১০টি মামলায় ৩৮০০ টাকা অর্থদণ্ড আদায় করেন।
অন্যদিকে, নতুনব্রিজ, মইজ্জারটেক এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে বিআরটিএ’র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার দাস ৮টি মামলায় ৩৪০ টাকা অর্থদন্ড আদায় করেন। বাকলিয়া, চকবাজার, চান্দগাঁও, পাঁচলাইশ, হালিশহর, পাহাড়তলী, লালখান বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ১৩টি মামলায় ২২০০ টাকা অর্থদণ্ড আদায় করেন।

এই বিভাগের সব খবর

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের প্রত্যয় অর্থমন্ত্রীর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তর এবং বিশ্বমঞ্চে উন্নত ও মর্যাদাশীল দেশ হিসেবে প্রতিষ্ঠায় সরকারের লক্ষ্য পুনর্ব্যক্ত...

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় শিক্ষককে মারধর, অভিযুক্ত গ্রেপ্তার

নগরের আকবরশাহ থানা এলাকায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মোজাহিদুল ইসলাম (৪১) নামে এক স্কুলশিক্ষককে মারধরের ঘটনায় অভিযুক্ত রাজুকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তাকে...

রক্ষণাবেক্ষণ কাজের জন্য কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত যানচলাচল করবে

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন কর্ণফুলী টানেলের রুটিন রক্ষণাবেক্ষণ কাজের জন্য ২৪ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত ৬ ঘণ্টা ট্রাফিক ডাইভারসনের মাধ্যমে নিয়ন্ত্রিতভাবে যানচলাচল অব্যাহত রাখা...

সর্বশেষ

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের প্রত্যয় অর্থমন্ত্রীর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে...

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় শিক্ষককে মারধর, অভিযুক্ত গ্রেপ্তার

নগরের আকবরশাহ থানা এলাকায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মোজাহিদুল ইসলাম...

রক্ষণাবেক্ষণ কাজের জন্য কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত যানচলাচল করবে

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন কর্ণফুলী টানেলের রুটিন রক্ষণাবেক্ষণ কাজের...

হরমুজে মাইন বসানো নৌযান ধ্বংসের নির্দেশ ট্রাম্পের

কৌশলগত হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানের ওপর...

উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন,...

নিউজিল্যান্ডকে হারিয়ে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ

ব্যাটার নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি এবং পেসার মুস্তাফিজুর রহমানের...