শুক্রবার, ২ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে নাশকতায় শিবির ও ছাত্রদল নেতাদের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -
Single page 1st Paragraph

কোটা সংস্কার আন্দোলন ঘিরে চট্টগ্রামে নাশকতার ঘটনায় চিহ্নিত শিবির ক্যাডার ও ছাত্রদল নেতাদের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে পুলিশ।
সিসি ক্যামরার ফুটেজ ও সামাজিক যোগাযোগমাধ্যম বিশ্লেষণ করে বেশ কয়েকজনকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে সরকারি সম্পদ ধ্বংস পরিকল্পনার ভয়ানক তথ্যও পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নাশকতার অভিযোগে নগরীর হালিশহর থানায় নতুন করে আরো একটি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে যে, সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশের ওপর হামলার নির্দেশনা দেন চট্টগ্রামের শিবির কর্মী আনাছ উদ্দিন চৌধুরী। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে কম্পিউটার প্রকৌশল বিভাগের এই শিক্ষার্থী গত ১৮ জুলাই বহদ্দারহাটে পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত ছিলেন। ছাত্র আন্দোলনকে পুঁজি করে সেদিন চাঁন্দগাও থানা ও পুলিশ বক্সেও আগুন দেওয়া হয়।
সেদিন বহদ্দারহাটে সক্রিয় ছিলেন মহসিন কলেজ ছাত্রদলের সহ-সভাপতি আবদুল আলী রাব্বী। নিজের মোবাইলফোনে ভিডিও চিত্রও ধারণ করেন তিনি। আগুন জ্বালানোর নির্দেশনার পাশাপাশি বেশ কয়েকটি স্থানে হামলা ও ভাঙচুরে নেতৃত্ব দেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার মোস্তাফিজুর রহমান বলেন, ২০১৩ সালে সহিংসতায় যুক্তরা এবারও সক্রিয় ছিল। পরিকল্পনাই ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাষ্ট্রীয় স্থাপনায় হামলা। এদের অনেককেই এর আগে গ্রেপ্তার করা হয়েছে। পরে জামিন পেয়ে তারা একই ধরনের কর্মকা-ে লিপ্ত হচ্ছে।
মোস্তাফিজুর রহমান আরও বলেন, ছাত্র আন্দোলনের আড়ালে রাষ্ট্রের ক্ষতি করতেই নাশকতা চালানো হয় বলে প্রমাণ পাওয়া গেছে।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ আজ জানান, নাশকতার ঘটনায় ৩৭ জনের নাম উল্লেখ করে নগরীর হালিশহর থানায় আরো একটি মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় অজ্ঞাত আরো ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে। বুধবার (২৪ জুলাই) রাতে পুলিশ বাদী হয়ে এ মামলাটি দায়ের করে।
তিনি জানান, নগরে কোটাবিরোধী আন্দোলনে হত্যা, দাঙ্গা, সন্ত্রাসী কার্যক্রম ও নাশকতার অভিযোগে সিএমপির ১৬ থানায় মোট ১৭টি মামলা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নগরীর বহদ্দারহাটে পানি উন্নয়ন বোর্ড অফিস ভাঙচুর, হত্যাচেষ্টা, মোটরসাইকেলে অগ্নিসংযোগ, বিস্ফোরকদ্রব্য ব্যবহারের অভিযোগ এনে সিএমপির ১৬টি থানায় বুধবার পর্যন্ত মামলা হয়েছে ১৭টি। এসব মামলার মধ্যে ৯টির বাদী পুলিশ ও একটি পানি উন্নয়ন বোর্ড এবং বাকি ৭টি বিভিন্ন ব্যক্তি।

এই বিভাগের সব খবর

ফুটপাত দখলমুক্ত করতে চসিকের অভিযান

চট্টগ্রাম নগরের ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। আজ মেয়র ডা. শাহাদাত হোসেনের নেতৃত্বে নগরের গোলপাহাড় মোড় থেকে...

চট্টগ্রামে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি শুরু

চট্টগ্রামে শুরু হয়েছে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি। চট্টগ্রাম সিটি কর্পোরেশন, বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সিএসসিআর এবং পোস্টগ্র্যাজুয়েট সার্জিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট পিজিএস একাডেমিয়ার...

নিউমুরিং কন্টেইনার টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন

আন্দোলনের মধ্যেই চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার ভার বিদেশি অপারেটরদের হাতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এনসিটির...

সর্বশেষ

ফুটপাত দখলমুক্ত করতে চসিকের অভিযান

চট্টগ্রাম নগরের ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে...

চট্টগ্রামে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি শুরু

চট্টগ্রামে শুরু হয়েছে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি। চট্টগ্রাম...

নিউমুরিং কন্টেইনার টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন

আন্দোলনের মধ্যেই চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার...

পুঁজিবাজারকে খুচরা বিনিয়োগকারী নির্ভরতা থেকে প্রাতিষ্ঠানিক করতে হবে : অর্থমন্ত্রী

দেশের পুঁজিবাজারকে খুচরা বিনিয়োগকারী নির্ভরতা থেকে বের করে প্রাতিষ্ঠানিক...

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ সুবিধা বাড়ানোর লক্ষ্যে...

বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জ্বালানি নিরাপত্তা, দক্ষ জনশক্তি...