বুধবার, ১ জুলাই ২০২৬

চট্টগ্রামে পরিবহন মালিকদের সার্বিক সহযোগিতা দেওয়া হচ্ছে : সিটি মেয়র

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -
Single page 1st Paragraph

সরকারের বিভিন্ন পদক্ষেপে সড়কে নিরাপত্তা নিশ্চিত হওয়ায় যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার জন্য পণ্য ও যাত্রীবাহী গাড়ি পুরোদমে চালু করতে পরিবহন মালিক-শ্রমিক সংগঠনগুলোকে আহবান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের(চসিক)মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।
আজ বুধবার টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে নগরীর পরিবহন মালিক-শ্রমিক সংগঠনগুলোর নেতৃবৃন্দের সাথে আয়োজিত মতবিনিময় সভায় মেয়র বলেন, সরকার সড়কে নিরাপত্তা নিশ্চিতে সচেষ্ট হওয়ায় যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার জন্য পণ্য ও যাত্রীবাহী গাড়ি পুরোদমে চালু করতে পরিবহন মালিক-শ্রমিক সংগঠনগুলোর প্রতি আহবান জানাচ্ছি। যাত্রী, মালিক, গাড়ি ও সংশ্লিষ্ট কর্মীদের নিরাপত্তা নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে প্রশাসন সজাগ আছে।
কোটা সংস্কার আন্দোলনের আড়ালে স্বাধীনতা বিরোধীরা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে জানিয়ে মেয়র বলেন, কোটা সংস্কারের আন্দোলনের আড়ালে স্বাধীনতা বিরোধী রাজনৈতিক শক্তি ও জঙ্গিরা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে। সাধারণ ছাত্ররা ষড়যন্ত্র টের পেয়ে আন্দোলন থেকে সরে গেলেও স্বাধীনতা বিরোধীরা আন্দোলনের আড়ালে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। তাদের আন্দোলনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শ্রমজীবী মানুষ। আন্দোলনের নামে তারা গাড়ি জ¦ালিয়ে, গাড়ি ভাংচুর করে পরিবহন খাতের বহু মানুষকে নিঃস্ব করে দিয়েছে। এজন্য পরিবহন মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকতে হবে। একাত্তরে আমরা ওদের পরাজিত করেছি, চব্বিশেও করব। রাতে পরিবহনের নিরাপত্তা নিশ্চিতে গাড়ি মালিক-শ্রমিকদের নেতৃত্বে কমিটি করে নিরাপত্তা টহল দিতে হবে। কোথাও কোন সমস্যা হলে সাথে সাথে প্রশাসনকে অবহিত করলে প্রশাসন ব্যবস্থা নেবে।
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মাসুদ আলম বলেন, সড়কে নিরাপত্তা নিশ্চিতে পুলিশ কঠোর অবস্থানে আছে। পণ্য পরিবহন বন্ধ থাকলে বাজারে পণ্যের সঙ্কট দেখা দিলে সাধারণ মানুষ কষ্ট পায়। এজন্য পুলিশ আপনাদের পাশে আছে, আপনারা সরকার নির্ধারিত সময় ও গাইডলাইন মেনে পুরোদমে গাড়ি চলাচলের ব্যবস্থা নিন।
বিআরটিএ’র চট্টগ্রাম বিভাগের পরিচালক মো. মাসুদ আলম বলেন, সরকারের আন্তরিক প্রচেষ্টায় দেশের যোগাযোগ ব্যবস্থার চিত্র বদলে গেছে। ফোর লেন হয়েছে, টানেল হয়েছে, মেট্রোরেল হয়েছে। এজন্য উন্নয়নের অগ্রযাত্রাকে ধরে রাখতে যোগাযোগ ব্যবস্থাকে স্বাভাবিক করতে হবে। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন।
সভায় পরিবহন মালিক-শ্রমিক সংগঠনগুলোর নেতৃবৃন্দের মধ্যে চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি মাহবুবুল হক মিয়া, চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব মনজুরুল আলম চৌধুরী, চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের সভাপতি বেলায়েত হোসেন বেলাল, আমজাদ হোসেন হাজারী, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের পূর্বাঞ্চল কমিটির সভাপতি মৃণাল চৌধুরী, আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মুছা, উত্তর চট্টগ্রাম ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আহসান উল্যা চৌধুরী হাসান, চট্টগ্রাম বিভাগীয় ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল মাওলা, চট্টগ্রাম জেলা সড়ক মালিক গ্রুপের মহাসচিব হাজী মো. ইউনুছ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক অলি আহমদ, পণ্য পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক কে এম মহিউদ্দিনসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এই বিভাগের সব খবর

অবৈধ ও নকশাবহির্ভূত ভবন নির্মাণের বিরুদ্ধে চউকের অভিযান

অবৈধ ও নকশাবহির্ভূত ভবন নির্মাণের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। বুধবার (৩০ জুন) নগরীর বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকায় চউকের স্পেশাল মেট্রোপলিটন...

বিনিয়োগ-বান্ধব অর্থনীতির লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস

জাতীয় সংসদে আজ ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস হয়েছে। বিএনপি সরকারের প্রথম বাজেটে মানবিক অর্থনীতি গড়ে তোলার...

বোয়ালখালী পৌরসভায় ৪২ কোটি টাকার বাজেট ঘোষণা

জেলার বোয়ালখালী পৌরসভায় ২০২৬-২৭ অর্থবছরে ৪১ কোটি ৫৬ লাখ ৬৮ হাজার ২১৭ টাকার বাজেট ঘোষণা করেছেন পৌর প্রশাসক কানিজ ফাতেমা। আজ মঙ্গলবার বিকেল ৩টায় পৌর...

সর্বশেষ

অবৈধ ও নকশাবহির্ভূত ভবন নির্মাণের বিরুদ্ধে চউকের অভিযান

অবৈধ ও নকশাবহির্ভূত ভবন নির্মাণের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে...

বিনিয়োগ-বান্ধব অর্থনীতির লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস

জাতীয় সংসদে আজ ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮...

বোয়ালখালী পৌরসভায় ৪২ কোটি টাকার বাজেট ঘোষণা

জেলার বোয়ালখালী পৌরসভায় ২০২৬-২৭ অর্থবছরে ৪১ কোটি ৫৬ লাখ...

সদরঘাটে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের সদরঘাট থানা পুলিশ একটি মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে...

কাপ্তাইয়ে বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত পরিবারকে অনুদানের চেক প্রদান

জেলার কাপ্তাইয়ে বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত পরিবারকে বন বিভাগের পক্ষ...

চসিকের ২ হাজার ২৬০ কোটি টাকার বাজেট ঘোষণা

চট্টগ্রাম সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের ২ হাজার ২৬০ কোটি...