সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

রাউজানে রোপন হবে একদিনে ১লাখ ৮০ হাজার গাছের চারা

গাজী জয়নাল আবেদীন, রাউজান প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের রাউজান উপজেলায় একদিনে রোপন করা হবে ১ লাখ ৮০ হাজার উন্নত জাতের ফজল, বনজ ও ঔষধি গাছের চারা। রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর উদ্যোগে ও রাউজান প্রশাসনের ব্যবস্থাপনায় এই চারা উপজেলার একটি পৌর সভা ও ১৪ টি ইউনিয়নে একযোগে রোপন করা হবে।

১৮ জুলাই (বৃহস্পতিবার) সকাল ৯টায় পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ছত্তারঘাট এলাকায় এবিএম ফজলে করিম চৌধুরী এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এই কর্মসূচীর উদ্বোধন করবেন। পৌরসভা প্রতিটি সড়কে সৌন্দর্য বর্ধনে রোপন করা হবে ৩২ হাজার জারুল, পলাশ, শিমুলসহ নানা জাতের ফলজ ও ঔষধি গাছের চারা। ইতোমধ্যে পৌরসভাসহ প্রতিটি ইউনিয়নে গাছের চারাগুলো বিতরণ করা হয়ে। এই বৃক্ষরোপণ কর্মসূচিতে স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষার্থীসহ রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, পেশাজীবি ও শ্রমজীবি সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করবেন।

এই উপলক্ষে ১৭ জুলাই (বুধবার) বিকাল ৩ টায় রাউজান উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্যের মাধ্যমে এসব তথ্য জানান উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা। সম্মেলনে বক্তব্য রাখেন রাউজান পৌর সভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা কৃষি অফিসার মাসুম কবির। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদের সঞ্চালনায় সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আবুল কালাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল কুদ্দুস, বন কর্মকর্তা সাজ্জাদ হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুশীল কুমার সঞ্জীব প্রমুখ। পরে সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

উল্লেখ্য, রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর উদ্যোগে ১৯৯৬ সাল হতে অদ্যাবধি রাউজান উপজেলা জুড়ে ২৫ লাখ গাছের চারা রোপন করা হয়েছে। এরমধ্যে গত ২০১৭ সালের ২৫ জুলাই একঘন্টায় ৪ লাখ ৮৭হাজার গাছের চারা রোপন করা হয়। এবিএম ফজলে করিম চৌধুরী এমপি রাউজান জুড়ে বৃক্ষ রোপনের স্বীকৃতি স্বরূপ ২০১৮ ও ২০২২ সালে প্রধানমন্ত্রী জাতীয় পুরস্কার এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ২০১৩ সালে জাতীয় পরিবেশ পদক লাভ করেন।

এই বিভাগের সব খবর

সন্তানকে মোবাইল নয়, দ্বীনি শিক্ষা দিন : পীর সাবির শাহ্‌

কুমিল্লার জাগুরঝুলিতে আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত ক্বাদেরিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা কমপ্লেঙ ময়দানে গত ১২ সেপ্টেম্বর নূরানী মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন...

গ্যাস সরবরাহ স্বাভাবিক, ফের ইউরিয়া উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। তবে দীর্ঘদিন বন্ধ থাকার পর কারখানার ইউরিয়া প্ল্যান্টে দেখা দেওয়া যান্ত্রিক ত্রুটির...

কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন বাড়ানোর ওপর জোর দিয়েছেন। বিশেষ করে যেসব কৃষিপণ্য দেশে উৎপাদনের সুযোগ রয়েছে, সেগুলোর উৎপাদন...

সর্বশেষ

সন্তানকে মোবাইল নয়, দ্বীনি শিক্ষা দিন : পীর সাবির শাহ্‌

কুমিল্লার জাগুরঝুলিতে আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত ক্বাদেরিয়া...

গ্যাস সরবরাহ স্বাভাবিক, ফের ইউরিয়া উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চিটাগাং ইউরিয়া...

কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে...

কাপ্তাই লেক নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না : নাজিমুর রহমান

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বলেছেন, কাপ্তাই লেক...

বিএনপি সবসময় অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করে : রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

এশিয়ান গেমস ক্রিকেটের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ

আসন্ন এশিয়ান গেমসকে সামনে রেখে আজ থেকে মিরপুর শেরে...