রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ফটিকছড়িতে সড়কে বেড়েছে ছিনতাইয়ের ঘটনা

ফটিকছড়ি প্রতিনিধি:
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের ফটিকছড়িতে সড়কে বেড়েছে ছিনতাইয়ের ঘটনা।এতে আতঙ্কিত হয়ে পড়েছে সাধারণ মানুষ। সংশ্লিষ্ট সুত্র জানায়, গত দুই সপ্তাহের ব্যবধানে উপজেলার বিভিন্ন স্পটে দিনদুপুরে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার চট্টগ্রাম -খাগড়াছড়ি মহা সড়কের বাঘমারা পুকুর পাড় এলাকায় এক গৃহ বধুকে সিএনজি গাড়িতে জিম্মি করে স্বর্নালঙ্কার, মোবাইল, টাকা ছিনতাই করে নিয়ে যায় একদল যুবক। সোমবার সকালে বিবিরহাট থেকে সিএনজি অটোরিকশা করে বিদ্যালয়ে যাওয়ার পথে ছিনতাইয়ের শিকার হন উপজেলার পাইন্দং পাইন্দং যোগিনীঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা পুরবী প্রবা ভৌমিক। এসময় যাত্রীবেশে তাঁর থেকে নগদ টাকা, ব্যবহৃত মোবাইল, হাতের আংটি, কানের দুল, গলার চেইন ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। এর আগে গত ১ জুলাই একই ঘটনা ঘটে আজিমনগর আহমদিয়া-রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রাশেদা আক্তারের সঙ্গে। এসময় অস্ত্রের ভয় দেখিয়ে তাঁর কাছে থাকা নগদ অর্থ, মুঠোফোন ও স্বর্ণালংকার ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা

। শুধু এসব ঘটনায় নয়, গত এক মাসে একই কায়দায় উপজেলার বিভিন্ন সড়কে এমন কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে নাজিরহাট পৌরসভার মেয়র এ কে জাহেদ চৌধুরী বলেন, দিন দুপুরে ছিনতাইয়ের ঘটনা খুবই দু:খজনক। নাজিরহাট হাইওয়ে থানা পুলিশ ও ফটিকছড়ি থানা পুলিশকে এ ব্যাপারে তড়িৎ কার্যকরী পদক্ষেপ গ্রহনের অনুরোধ জানাচ্ছি। ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান নাজিম উদ্দীন মুহুরী বলেন, অপহরণ চেষ্টা,ছিনতাইয়ের ঘটনা উদ্বেগের বিষয়। ক্ষতিগ্রস্থদের সংশ্লিষ্ট থানায় অভিযোগ করতে এবং থানা ও হাইওয়ে পুলিশকে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে আহবান জানাচ্ছি। নাজিরহাট হাইওয়ে থানার ওসি মফিজ উদ্দীন ভূইয়া বলেন, কিছু কিছু ঘটনা ভুক্তভোগীরা চেপে যায়। আমরা খবর পেলেই ব্যবস্থা নিই। হাইওয়ে পুলিশের এলাকায় সংঘটিত অপরাধ গুলো দমনে আমরা চেষ্টা করছি। জনপ্রতিনিধিসহ সকলের সহযোগীতা চাই।

এই বিভাগের সব খবর

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ভারতের মৎস্য আমদানিকারকরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি ড্রেজার মেশিন ও প্রায় ২ হাজার ফুট পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে...

সর্বশেষ

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি...

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জেলার প্রায় ২ হাজার মসজিদ ও মসজিদ...

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

নগরের খুলশী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর...

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং

ব্রিকস জোটভুক্ত দেশগুলোর নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের...