চট্টগ্রামের ফটিকছড়িতে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে মো: লোকমান (৪০) নামে এক মোটারসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুলাই) ফটিকছড়ি পৌরসভার আদালত ভবন সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। নিহত যুবক ফটিকছড়ি পৌরসভা ৪নং ওয়ার্ডের মৃত সামশুল আলমের পুত্র।
জানা যায়,নিহত লোকমান চলন্ত মোটরসাইকেলের হঠাৎ হাইড্রলিক্স ব্রেক মারলে মোটরসাইকেলসসহ উল্টে পড়ে যায়। এতে গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মুত ঘোষণা করেন। ফটিকছড়ি পৌরসভা ৪নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল্লাহ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

