বুধবার, ১ জুলাই ২০২৬

এডিসি কামরুলকে বরখাস্তের সুপারিশ সিএমপির

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. কামরুল হাসানকে দুর্নীতির দায়ে চাকরি থেকে বরখাস্তের সুপারিশ করা হয়েছে। এই সুপারিশ পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সম্পত্তি ক্রোকের আদেশ হওয়ার পর এ সুপারিশ করে সিএমপি। বৃহস্পবিার (১১ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) আবদুল মান্নান মিয়া।

সিএমপির এই কর্মকর্তা জানান, চট্টগ্রাম আদালতের হাজতখানায় (মেট্রো) কর্মরত থাকাকালীন আসামিদের দুপুরের খাবারের বিল বাবদ ১৩ লাখ ৩১ হাজার টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে চাকরি থেকে বরখাস্তের এই সুপারিশ করা হয়।

এ সংক্রান্তে গঠিত সিএমপির তদন্ত টিম তার বিরুদ্ধে আসামিদের খাবারের বিল আত্মসাতের প্রমাণ পায়। একই ঘটনায় কামরুল পাশাপাশি তৎকালীন মেট্টোর হাজতখানার ইনচার্জ পরিদর্শক আতিকুর রহমানের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশ করা হয়েছে।

হাজতখানার আসামিদের খাবারের বিল হিসেবে ২০২১ থেকে ২০২৩ সালের জুন পর্যন্ত সরকারি কোষাগার থেকে ১৩ লাখ ৩১ হাজার টাকা উত্তোলন করেন তিনি।

এডিসি কামরুল হাসান বর্তমানে সিএমপির পিওএম (পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট) বিভাগে সংযুক্ত। এর আগে তিনি আদালতের মেট্রো হাজতখানায় এডিসি (প্রসিকিউশন) এবং এডিসি (ক্রাইম) হিসেবে দায়িত্ব পালন করেন।

এই বিভাগের সব খবর

অবৈধ ও নকশাবহির্ভূত ভবন নির্মাণের বিরুদ্ধে চউকের অভিযান

অবৈধ ও নকশাবহির্ভূত ভবন নির্মাণের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। বুধবার (৩০ জুন) নগরীর বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকায় চউকের স্পেশাল মেট্রোপলিটন...

বিনিয়োগ-বান্ধব অর্থনীতির লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস

জাতীয় সংসদে আজ ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস হয়েছে। বিএনপি সরকারের প্রথম বাজেটে মানবিক অর্থনীতি গড়ে তোলার...

বোয়ালখালী পৌরসভায় ৪২ কোটি টাকার বাজেট ঘোষণা

জেলার বোয়ালখালী পৌরসভায় ২০২৬-২৭ অর্থবছরে ৪১ কোটি ৫৬ লাখ ৬৮ হাজার ২১৭ টাকার বাজেট ঘোষণা করেছেন পৌর প্রশাসক কানিজ ফাতেমা। আজ মঙ্গলবার বিকেল ৩টায় পৌর...

সর্বশেষ

অবৈধ ও নকশাবহির্ভূত ভবন নির্মাণের বিরুদ্ধে চউকের অভিযান

অবৈধ ও নকশাবহির্ভূত ভবন নির্মাণের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে...

বিনিয়োগ-বান্ধব অর্থনীতির লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস

জাতীয় সংসদে আজ ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮...

বোয়ালখালী পৌরসভায় ৪২ কোটি টাকার বাজেট ঘোষণা

জেলার বোয়ালখালী পৌরসভায় ২০২৬-২৭ অর্থবছরে ৪১ কোটি ৫৬ লাখ...

সদরঘাটে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের সদরঘাট থানা পুলিশ একটি মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে...

কাপ্তাইয়ে বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত পরিবারকে অনুদানের চেক প্রদান

জেলার কাপ্তাইয়ে বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত পরিবারকে বন বিভাগের পক্ষ...

চসিকের ২ হাজার ২৬০ কোটি টাকার বাজেট ঘোষণা

চট্টগ্রাম সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের ২ হাজার ২৬০ কোটি...