শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষায় দেওয়া হলো দ্বিতীয় পত্রের প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -
Single page 1st Paragraph

রুটিন অনুযায়ী আজ বৃহস্পতিবার পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা দিতে এসেছিলেন পরীক্ষার্থীরা। কিন্তু কর্তৃপক্ষ তাদের হাতে ধরিয়ে দিল পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রশ্ন।
এমনটাই ঘটেছে সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের বিজয় স্মরণী ডিগ্রী কলেজ কেন্দ্রে।
এ বিষয়ে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের অভিভাবকরা জানান, পরীক্ষার শুরুতে ভুল প্রশ্নপত্র বিতরণ করা হয়। প্রশ্ন হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে হৈ চৈ পড়ে যায়। এরপর শিক্ষার্থীদের থেকে প্রশ্নপত্রটি পুনরায় সংগ্রহ করে পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়। এ ঘটনার ২ ঘণ্টা পর প্রথম পত্রের প্রশ্নপত্র সংগ্রহ করে পুনরায় পরীক্ষা শুরু হয়।
ভুল প্রশ্নপত্র বিতরণের বিষয়ে জানতে কেন্দ্র সচিব ভাটিয়ারী বিজয় স্মরণী বিশ্ববিদ্যালয় কলেজের প্রিন্সিপাল শিব শংকর শীলের মোবাইলে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
এই ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি ও সীতাকুণ্ড নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা আলম সরকার বলেন, পরীক্ষার আগের রাতে প্রশ্নপত্র সংগ্রহ করার দায়িত্ব থাকে সংশ্লিষ্ট কেন্দ্র সচিবের। জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারি থেকে প্রত্যেক কেন্দ্র সচিবকে বা তাদের প্রতিনিধিকে প্রশ্নপত্র বুঝিয়ে দেওয়া হয়।
ইউএনও রফিকুল ইসলাম বলেন, কার ভুলে এই ঘটনা ঘটেছে তদন্ত করে দেখা হবে। চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি তদন্ত কমিটি করা হচ্ছে, উপজেলা প্রশাসন থেকে সরকারি কমিশনার (ভূমি) মো: আলাউদ্দিনকে প্রধান করে একটি তদন্ত কমিটি করে দেওয়া হয়েছে।
কমিটির অপর দুজন সদস্য হলেন- মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা আলম সরকার ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাবিবুল্লাহ।
উপজেলা থেকে এসিল্যাণ্ডকে আহবায়ক করে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছেন। ১ কার্যদিবসের মধ্যে কমিটি প্রতিবেদন দাখিল করবেন।
ইউএনও রফিকুল ইসলাম আরও বলেন, এ ঘটনায় কেন্দ্র সচিব শিব শংকর শীল ও পরীক্ষা কমিটির কনভেনার মোঃ নোমানকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। প্রাথমিকভাবে প্রশ্ন শর্টিংয়ের দায়িত্বপ্রাপ্তদের ভুলে এটি হয়েছে বলে জানা যায়। কমিটির রিপোর্ট প্রাপ্তির সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগের সব খবর

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য...

সর্বশেষ

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...