বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

কলকাতায় জলাশয়ে মিললো বাংলাদেশি যুবকের মরদেহ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

ভারতের কলকাতায় সায়েন্স সিটি এলাকার জলাশয় থেকে এক বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম দাউদ হোসেন উপল (২৩)। তিনি ঢাকার বাসিন্দা।

প্রগতি ময়দান থানা এলাকায় বরুণ সেনগুপ্ত মেট্রো স্টেশনের কাছের একটি জলাশয়ে মরদেহটি পড়েছিল বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, কিছু দিন আগে কলকাতায় গিয়ে নিউ মার্কেট থানা এলাকার একটি হোটেলে উঠেছিলেন উপল। সেখান থেকে কী উদ্দেশ্যে সায়েন্স সিটির দিকে গিয়েছিলেন, তা এখনো স্পষ্ট নয়। কেন বাংলাদেশ থেকে কলকাতায় গিয়েছিলেন, তা-ও জানা যায়নি।

পুলিশের দাবি, উপল আত্মহত্যা করেছেন। বুধবার সকালে আচমকা ঐ জলাশয়ে ঝাঁপ দেন তিনি। স্থানীয়রা সেই দৃশ্য দেখেছেন বলে দাবি করেছে পুলিশ। তবে এ বিষয়ে পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি।

জানা যায়, স্থানীয়দের সাহায্যে পুলিশ জলাশয় থেকে মরদেহটি উদ্ধার করে এবং এনআরএস হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পানিতে ডুবেই উপলের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার কাছ থেকে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। সবদিক খতিয়ে দেখছে পুলিশ। অন্য কোনো সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

উপলের মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তার কাছ থেকে পাওয়া নথি থেকেই পুলিশ জানতে পেরেছে পরিচয়।

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, এটা কোনো ডামি ভোটের...

সর্বশেষ

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...