শনিবার, ২০ জুন ২০২৬

বৈদ্যুতিক গাড়ী ও নবায়নযোগ্য বিদ্যুৎখাতে ২৮ কোটি ডলারের চীনা বিনিয়োগ

স্লোগান ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরকালে গতকাল মঙ্গলবার বাংলাদেশের দুই কোম্পানি ‘বিলিয়ন-১০ কমিউনিকেশনস লিমিটেড’ ও ‘ই.বি সলিউশন্স লিমিটেডে’ বৈদ্যুতিক গাড়ী, নবায়নযোগ্য বিদ্যুৎসহ অন্যান্য খাতে বিনিয়োগ সংক্রান্ত ছয়টি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তিসমূহের আওতায় মোট ২৮ কোটি মার্কিন ডলার বিনিয়োগ হবে বাংলাদেশে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বেইজিংয়ে এই দুই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রাফিউর রহমান খান ইউসুফজাই সানি এবং চীনের বিভিন্ন ব্যবসায়িক গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষর হয় ।
চুক্তিসমূহের আওতায় বিলিয়ন-১০ কমিউনিকেশনস লিমিটেড ও সিএইচটিসি (হেংইয়াং) ইন্টেলিজেন্ট ইভি কোম্পানি লিমিটেড বৈদ্যুতিক গাড়ি নির্মাণ করবে। বিলিয়ন-১০ ও নিংবো সান ইস্ট সোলার কোম্পানি লিমিটেড সিলেটে একটি সোলার পার্ক স্থাপন করবে। বিলিয়ন-১০ ও হেশেং সিলিকন ইন্ডাস্ট্রি কোম্পানি লিমিটেড নবায়নযোগ্য শক্তি শিল্পে বিনিয়োগ করবে। বিলিয়ন-১০ ও চংখে কুয়োরই (চুহাই) নিউ ম্যাটেরিয়াল টেকনোলজি কোম্পানি লিমিটেড বাংলাদেশের বর্জ্য লুব্রিকেন্ট তেল পরিশোধন শিল্পে বিনিয়োগ করবে। এ ছাড়া ই.বি সলিউশন লিমিটেড ও হংচি ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট কোম্পানি লিমিটেড ঢাকা সিটি মোবাইক প্রজেক্টে বিনিয়োগ করবে এবং ই.বি সলিউশন লিমিটেড ও নিংবো শেরিং নিউ এনার্জি টেকনোলজি লিমিটেড বাংলাদেশের স্মার্ট কোল্ড চেইন লজিস্টিক সলিউশন খাতে বিনিয়োগ করবে।
এ ব্যাপারে রাফিউর রহমান খান ইউসুফজাই সানি বলেন, ‘প্রধানমন্ত্রী ও উভয় দেশের সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিদের উপস্থিতিতে আমাদের প্রতিষ্ঠানের সঙ্গে চীনের বেশ কিছু প্রতিষ্ঠানের যৌথ বিনিয়োগের চুক্তি স্বাক্ষর হয়েছে। এটা আমাদের জন্য দারুণ অর্জন।আমরা আশাবাদী, এই প্রকল্প গুলো বাস্তবায়নের মাধ্যমে উভয় দেশের অর্থনীতি ও কর্মসংস্থানে বিশেষ অবদান রাখবে।’
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বেইজিংয়ে ৯ জুলাই চীন-বাংলাদেশ ব্যবসায়িক সম্মেলনে ১৬টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে করা ইউনিয়নের নাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই সন্তানের নামের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ায় আলোচনার জন্ম দেওয়া বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার ‘সীমান্ত’...

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল এবং হালকা অলিভ (জলপাই) রঙের সংমিশ্রণে আগের পোশাক বহাল করা হয়েছে। এছাড়া সবার প্যান্টের রং...

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ। একটি আত্মবিশ্বাসী, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তোলার জন্য...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে করা ইউনিয়নের নাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে...

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল...

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ...

হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার হাজি, ৫৪ জনের মৃত্যু

পবিত্র হজ পালন শেষে বৃহস্পতিবার পর্যন্ত সৌদি আরব থেকে...

সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত : চাপের মুখে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে সদ্য স্বাক্ষরিত ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ইতোমধ্যেই চাপের...

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ জিতল...