বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

চুয়েটে অফিসার্স এসোসিয়েশনের কর্মবিরতি চলছে

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর অফিসার্স এসোসিয়েশনের উদ্যোগে সর্বজনীন পেনশন বিধিমালা-২০২৩ এর ‘প্রত্যয়’ স্কিম থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের অন্তর্ভুক্তি প্রত্যাহার এবং ইউজিসি কর্তৃক সুপারিশকৃত ‘কর্মকর্তা-কর্মচারীদের সরাসরি নিয়োগ, পদোন্নতি/পদোন্নয়ন সংক্রান্ত অভিন্ন নীতিমালা’ বাতিলের দাবিতে টানা ৮ম দিনের মতো পূর্ণদিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছে।

আজ ১০ই জুলাই (বুধবার) ২০২৪ খ্রি. সকাল ৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল প্রাঙ্গণে এই অবস্থান কর্মসূচি পালন করে। উক্ত কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের প্রধান উপদেষ্টা ও চুয়েট অফিসার্স এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরাম। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. মকবুল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব মো. নূর নেওয়াজ। উক্ত সর্বাত্মক কর্মসূচিতে চুয়েট অফিসার্স এসোসিয়েশনের সকল নেতৃবৃন্দ ও সংবিধিবদ্ধ দপ্তরসমূহের জ্যেষ্ঠ কর্মকর্তাবৃন্দসহ এসোসিয়েশনের প্রায় ১৯০ জন কর্মকর্তা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এ সময় বক্তারা সর্বজনীন পেনশন বিধিমালা-২০২৩ এর ‘প্রত্যয়’ স্কিম থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের অন্তর্ভুক্তি প্রত্যাহার এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক সুপারিশকৃত ‘কর্মকর্তা-কর্মচারীদের সরাসরি নিয়োগ, পদোন্নতি/পদোন্নয়ন সংক্রান্ত অভিন্ন নীতিমালা’ বাতিলসহ বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন কর্তৃক ১২ দফা দাবি সংযোজনপূর্বক নীতিমালা পুনরায় সুপারিশের জোর দাবি জানান। একইসাথে উক্ত দাবি দুটি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত পূর্ণ কর্মবিরতির চলমান কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান।

এই বিভাগের সব খবর

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামে বিএনপির দোয়া মাহফিল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এবং দলের সাবেক চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত...

এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন

‘আইচি-নাগোয়ায়’ আসন্ন ২০তম এশিয়ান গেমস পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এশিয়ান গেমসে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন...

১২ কেজি এলপিজির দাম কমল ১৩ টাকা, অটোগ্যাস ৫৮ পয়সা

সেপ্টেম্বর মাসের জন্য বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দামে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম...

সর্বশেষ

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামে বিএনপির দোয়া মাহফিল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর...

এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন

‘আইচি-নাগোয়ায়’ আসন্ন ২০তম এশিয়ান গেমস পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য...

১২ কেজি এলপিজির দাম কমল ১৩ টাকা, অটোগ্যাস ৫৮ পয়সা

সেপ্টেম্বর মাসের জন্য বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও...

সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ অভিযানে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট নাসিরাবাদ এলাকায় ‘সিটি রাজবাড়ী...

জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও...

লিটারে ৫ টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম

বোতলজাত সয়াবিন তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি...