শুক্রবার, ২ অক্টোবর ২০২৬

সকল অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা চাই : সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) নবনিযুক্ত কমিশনার মো. সাইফুল ইসলাম, বিপিএম (বার) বলেছেন, পুলিশের একার পক্ষে কোন কিছুই করা সম্ভব নয়। নগরীকে নিরাপদ রাখতে কোন্ কাজটি আগে ও কোন্ কাজটি পরে করতে হবে সে ব্যাপারে পরামর্শ চাই। ফুটপাতে ভাসমান ব্যবসায়ীদের কাছ থেকে পুলিশের নামে চাঁদাবাজি, কিশোর গ্যাং, ইভটিজিং, চুরি-ডাকাতি-ছিনতাই, মাদক, খুন ও রাহাজানিসহ সকল অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি নগরীর যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রেখে সিএমপি’কে মডেল হিসেবে গড়ে তুলতে সকলের সর্বাত্মক সহযোগিতা চাই।
আজ সকাল ৮ জুলাই সোমবার সকাল ১১টায় নগরীর দামপাড়া পুলিশ লাইনের মাল্টিপারপাস শেডে সর্বস্তরের সাংবাদিকদের সাথে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রামের মানুষের সাথে আত্মার সম্পর্ক রয়েছে জানিয়ে তিনি বলেন, ২০১২-১৪ সালে সিএমপি’র বন্দর জোনের উপ-পুলিশ কমিশনার ও পরবর্তীতে রেঞ্জের এডিশনাল ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেছিলাম। পুলিশ ও মূল ধারার সাংবাদিকের মধ্যে থাকবে সুসম্পর্ক, কোন গ্যাপ থাকবে না। যে কোন অপরাধ বিষয়ে থানা পুলিশ সাংবাদিকদের তথ্য দিতে গড়িমসি করলে সরাসরি আমাকে ফোন দেবেন। যে কেউ ফোন দিলে বা অফিসে এসে তাদের সমস্যার কথা জানালে তাৎক্ষণিক সহযোগিতা করার চেষ্টা করবো। আমার অফিস সবার জন্য উন্মুক্ত থাকবে। সিএমপি’র আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে কোন কাজটি হয়েছে, আর কোন কাজটি হয়নি তা পর্যালোচনার জন্য প্রতি ৩ মাস পর পর ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানের ঘোষণা দেন মো. সাইফুল ইসলাম।
তিনি বলেন, নগরীতে সকল ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘেœ ও নির্ভয়ে সুন্দরভাবে বসবাস করতে পারে সে বিষয়টি নিশ্চিত করতে পুলিশ বদ্ধপরিকর।
সিএমপি কমিশনার বলেন, কোন পুলিশ সদস্য অপকর্ম করলে বা অবৈধ আয়ের মাধ্যমে সম্পদ অর্জন করলে তার দায়-দায়িত্ব সংস্থা বা প্রতিষ্ঠান নেবে না, তাকেই বহন করতে হবে। এখন থেকে ‘ওপেন হাউজ ডে’ থানায় হবে না, ওয়ার্ড পর্যায়ে হবে। তাহলে জনগণ নির্ভয়ে তাদের বক্তব্য উপস্থাপন করতে পারবে। কোন মানুষ নিখোঁজ ও মোবাইল হারানো বা মোবাইল ছিনতাই ঘটনায় থানায় দায়েরকৃত জিডি’র হালনাগাদ তথ্য জানতে কাজ শুরু হয়েছে। জিডি’র দায়িত্বে থাকা সংশ্লিষ্ট পুলিশ সদস্য এর জবাবদিহিতা করবে। ছেলে-মেয়ে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে যাওয়ার নামে কোথায় যাচ্ছে, র্কা সাথে মেলামেশা করছে, অসৎ সঙ্গে যাচ্ছে কি না, সে বিষয়গুলো পুলিশ দেখবে না, তাদের অভিভাবকদেরকে খোঁজখবর রাখতে হবে। সাইবার ক্রাইম নিয়ে কাজ করবেন বলে জানান তিনি।
পুলিশ কমিশনার আরও বলেন, চট্টগ্রাম নগরীতে অবৈধ ব্যাটারী রিক্শা ও গ্রাম সিএনজি অটোরিক্সা পুলিশের নিয়ন্ত্রণে থাকলে ব্যবস্থা নেয়া হবে। পুলিশ সদস্য যে-ই হোক কোন ধরণের অপরাধে জড়ালে ছাড় নেই।
অনুষ্ঠানে চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি সালাউদ্দিন মো. রেজা, সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি তপন কুমার চক্রবর্তী, সিইউজে’র সাবেক সভাপতি নাজিম উদ্দিন শ্যামল, সাবেক সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, পুলিশের এডিশনাল কমিশনার আ স ম মাহতাব উদ্দিন, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার প্রমুখ ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। সিএমপি’র পদস্থ পুলিশ কর্মকর্তাবৃন্দ ও সর্বস্তরের সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী

ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ জনগণের কল্যাণে সরকারের কর্মসূচিগুলোকে বাধাগ্রস্ত করতে আবারও হাত মিলিয়েছে এবং দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে সতর্ক...

ফুটপাত দখলমুক্ত করতে চসিকের অভিযান

চট্টগ্রাম নগরের ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। আজ মেয়র ডা. শাহাদাত হোসেনের নেতৃত্বে নগরের গোলপাহাড় মোড় থেকে...

চট্টগ্রামে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি শুরু

চট্টগ্রামে শুরু হয়েছে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি। চট্টগ্রাম সিটি কর্পোরেশন, বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সিএসসিআর এবং পোস্টগ্র্যাজুয়েট সার্জিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট পিজিএস একাডেমিয়ার...

সর্বশেষ

‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী

ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ জনগণের...

ফুটপাত দখলমুক্ত করতে চসিকের অভিযান

চট্টগ্রাম নগরের ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে...

চট্টগ্রামে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি শুরু

চট্টগ্রামে শুরু হয়েছে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি। চট্টগ্রাম...

নিউমুরিং কন্টেইনার টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন

আন্দোলনের মধ্যেই চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার...

বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত আসন-২৩ এখন শূন্য

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-২৩ এর সংসদ সদস্য...

পুঁজিবাজারকে খুচরা বিনিয়োগকারী নির্ভরতা থেকে প্রাতিষ্ঠানিক করতে হবে : অর্থমন্ত্রী

দেশের পুঁজিবাজারকে খুচরা বিনিয়োগকারী নির্ভরতা থেকে বের করে প্রাতিষ্ঠানিক...