শুক্রবার, ২ অক্টোবর ২০২৬

নারীকণ্ঠ’র আয়োজন—‘তখন আমরা ঘুমাইনি’ গল্পগ্রন্থের আলোচনা অনুষ্ঠান

স্লোগান ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

গল্পকার মোহছেনা ঝর্ণার ‘তখন আমরা ঘুমাইনি’ গল্পগ্রন্থের আলোচনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (৬ জুলাই) চট্টগ্রাম নগরীর কদম মোবারকস্থ নারীকণ্ঠ পত্রিকা হল রুমে আনোচন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে বিশিষ্ট কবি, ছোটকাগজ-সম্পাদক ও প্রাবন্ধিক হাফিজ রশিদ খান বলেন, ‘তরুণ গল্পকার মোহছেনা ঝর্ণার গল্পে সমসাময়িক নানা ঘটনা, পারিবারিক সম্পর্কের খুঁটিনাটি, শিশুনিগ্রহ ইত্যাদি বিষয় চমৎকারভাবে উঠে এসেছে। প্রাঞ্জল ও সুখপাঠ্য গদ্যে লেখা তাঁর গল্প পাঠকদের ভালো লাগবে, আশা করি।’
বইটি নিয়ে আলোচনায় আরও অংশ নেন নারীকণ্ঠ-র উপদেষ্টা ও লেখক সালমা রহমান। তিনি বলেন, ‘গল্পের জন্য বিষয় নির্বাচন ও বৈচিত্র্যময়তা বইটিকে ঋদ্ধ করেছে। অনেক গল্পে শৈশব-কৈশোরের নস্টালজিয়া পাঠককে স্পর্শ করবে।’

নারীকণ্ঠ-র সম্পাদক ও প্রকাশক শাহরিয়ার ফারজানার সভাপতিত্বে ও কবি আখতারী ইসলামের উপস্থাপনায় আয়োজিত এ-অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন করেন যথাক্রমে নারীকণ্ঠ-র উপদেষ্টা রোকসানা বন্যা ও সদস্য রুমা দাশ।

গল্পকার মোহছেনা ঝর্ণা তাঁর অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘লেখালেখি বা যে-কোনও শিল্পকর্ম একার কাজ। বিভিন্ন পরিবেশে বিভিন্ন মানুষের সঙ্গে আমরা মিশি, কিন্তু যখন লিখতে বসি তখন সমস্ত বোঝাপড়া হয় নিজের সঙ্গে। এখানে আমি নিঃসঙ্গ। চাকরিবাকরি, পারিবারিক ব্যস্ততা ইত্যাদি নানা কারণে লেখালেখির সময়-সুযোগ কমে এসেছে ইদানীং, তবু চেষ্টা করি ভালো কিছু লিখতে। আমি চাই আমার পরবর্তী বইটি যেন ঠিক এ-বইয়ের মতো না হয়।’

আলোচনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারীকণ্ঠ পত্রিকার উপদেষ্টা ও সদস্য জিনাত আজম, জান্নাতুল ফেরদৌস, বিচিত্রা সেন, শর্মিষ্ঠা চৌধুরী, সাহানা আখতার বীথি, চম্পা চক্রবর্তী, সাহীনুর আকতার, তৃষা দে প্রমুখ।

এই বিভাগের সব খবর

‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী

ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ জনগণের কল্যাণে সরকারের কর্মসূচিগুলোকে বাধাগ্রস্ত করতে আবারও হাত মিলিয়েছে এবং দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে সতর্ক...

ফুটপাত দখলমুক্ত করতে চসিকের অভিযান

চট্টগ্রাম নগরের ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। আজ মেয়র ডা. শাহাদাত হোসেনের নেতৃত্বে নগরের গোলপাহাড় মোড় থেকে...

চট্টগ্রামে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি শুরু

চট্টগ্রামে শুরু হয়েছে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি। চট্টগ্রাম সিটি কর্পোরেশন, বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সিএসসিআর এবং পোস্টগ্র্যাজুয়েট সার্জিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট পিজিএস একাডেমিয়ার...

সর্বশেষ

‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী

ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ জনগণের...

ফুটপাত দখলমুক্ত করতে চসিকের অভিযান

চট্টগ্রাম নগরের ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে...

চট্টগ্রামে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি শুরু

চট্টগ্রামে শুরু হয়েছে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি। চট্টগ্রাম...

নিউমুরিং কন্টেইনার টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন

আন্দোলনের মধ্যেই চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার...

বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত আসন-২৩ এখন শূন্য

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-২৩ এর সংসদ সদস্য...

পুঁজিবাজারকে খুচরা বিনিয়োগকারী নির্ভরতা থেকে প্রাতিষ্ঠানিক করতে হবে : অর্থমন্ত্রী

দেশের পুঁজিবাজারকে খুচরা বিনিয়োগকারী নির্ভরতা থেকে বের করে প্রাতিষ্ঠানিক...