শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

রাউজানে সর্পদংশনে ঘরোয়া চিকিৎসায় সময়ক্ষেপণে বৃদ্ধের মৃত্যু

গাজী জয়নাল আবেদীন, রাউজান প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের রাউজানে সর্পদংশনে ঘরোয়া চিকিৎসায় সময়ক্ষেপণে রঞ্জিত পাল (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ৬ জুলাই (শনিবার) বেলা সোয়া ১২ টার দিকে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। নিহত রঞ্জিত পাল উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ঊনসত্তর পাড়া গ্রামের ২ নম্বর ওয়ার্ডের পালপাড়া এলাকার মৃত নিকুঞ্জ পালের ছেলে। স্থানীয় ইউপি সদস্য সুজন মল্লিক বলেন, রঞ্জিত পাল গরুর জন্য ঘাস কাটতে সকাল পাশ্ববর্তী বিলে যান। সেখানে পৌনে ৯ টার দিকে তাকে একটি সাপ দংশন করেন। সাপের দংশনে ক্ষত স্থানে সামান্য ব্যাথা অনুভব করাতে তিনি বিষধর সাপ মনে না করে ঘাস কাটা সম্পূর্ণ করে বাড়ি ফিরেন। ঘরোয়া চিকিৎসা নেন। প

রে ১১ টার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ইসরাত ফাতেমা বলেন, পৌনে ৯ টায় সাপ কামড়ানোর পর সাড়ে ১১ টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। আমরা দ্রুত চিকিৎসা শুরু করি। অ্যান্টিভেনম ইনজেকশন দিয়। যখন তাকে নিয়ে আসা হয় এই সময় ক্ষত স্থানে চুন সহ নানা কিছু দেওয়া ছিল। ক্ষতস্থানের উপরে শক্তভাবে বাঁধা ছিল। তারা সাপে কামড়ের সাথে সাথে হাসপাতালে না এনে অবহেলা করে ঘরোয়া চিকিৎসার মাধ্যমে সময়ক্ষেপণ করেছিল। এই সময়ক্ষেপণের কারনে তাকে প্রয়োজনীয় সকল চিকিৎসা দেওয়ার পরও সোয়া ১২টার দিকে তার মৃত্যু হয়।

এই বিভাগের সব খবর

সৃজনশীলতার ধারাবাহিকতায় শিশুসাহিত্যে উল্লেখযোগ্য বাঁক পরিবর্তন হয়েছে

বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি আয়োজিত দুদিনব্যাপী শিশুসাহিত্য উৎসবের উদ্বোধনী দিনে বক্তারা বলেছেন, শিশুসাহিত্যে এই সময়ে সৃজনশীলতার ধারাবাহিকতায় উল্লেখযোগ্য বাঁক পরিবর্তন হয়েছে। তবে শিশুসাহিত্যকে সমকালীন হতেই...

জাপানের সঙ্গে ইপিএ দ্রুত কার্যকর হলে বাড়বে রপ্তানি ও বিনিয়োগ

জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত কার্যকর করা গেলে দেশটির বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ানো, নতুন বিনিয়োগ আকর্ষণ এবং কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরি...

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কইনলেট। তিনি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি,...

সর্বশেষ

সৃজনশীলতার ধারাবাহিকতায় শিশুসাহিত্যে উল্লেখযোগ্য বাঁক পরিবর্তন হয়েছে

বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি আয়োজিত দুদিনব্যাপী শিশুসাহিত্য উৎসবের উদ্বোধনী দিনে...

জাপানের সঙ্গে ইপিএ দ্রুত কার্যকর হলে বাড়বে রপ্তানি ও বিনিয়োগ

জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত কার্যকর করা...

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা...

চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

নগরীর কাজীর দেউড়ি বাজার ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়েছে...