সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

রাউজানের পাহাড়তলীতে আল্লামা তৈয়্যব শাহ (রহ.) এর ওরশ আজ

 গাজী জয়নাল আবেদীন, রাউজান:
- Advertisement -
Single page 1st Paragraph

 রাউজানের পাহাড়তলীতে পবিত্র শোহাদায়ে কারবালা স্মরণে ও গাউসে জমান, মুর্শিদে বরহক রাহনুমায়ে শরীয়ত ও ত্বরিকত হাদীয়ে দ্বীন ও মিল্লাত আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহ.) এর সালানা ওরশ মোবারক আজ ৬ জুলাই (শনিবার) মহাসমারোহে অনুষ্ঠিত হবে।

এইদিন বিকাল ৩ টা হতে উপজেলার পাহাড়তলী চৌমুহনী ব্রাদার্স কনভেনশন হলে গাউসিয়া কমিটি বাংলাদেশ পাহাড়তলী ইউনিয়ন শাখার উদ্যোগে খতমে কোরআন, খতমে গাউসিয়া আলিয়া, মিলাদ-মাহফিলসহ নানা কর্মসূচীর আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে ৫ জুলাই (শুক্রবার) রাত ৮ টায় মাহফিল প্রাঙ্গণে মাহফিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক হাজী মুহাম্মদ মমতাজ মিয়ার সভাপতিত্বে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের সাধারণ সম্পাদক হানিফ চৌধুরীর সঞ্চালনায় গঠনমূলক আলোচনা করেন সংগঠনের সভাপতি আলহাজ্ব সৈয়দ মুহাম্মদ ফজলে আকবর, সিনিয়র সহ সভাপতি আব্দুল মাবুদ খান, সহ সভাপতি নুরুল আলম কোম্পানি, সাংবাদিক নাছির উদ্দীন রকি, সাংবাদিক গাজী জয়নাল আবেদীন যুবায়ের, সৈয়দ সাহেদ, আমিরুল ইসলাম রকি, মোহাম্মদ হারুন, মো. বোরহান উদ্দিন, মো. কামাল উদ্দিন, মো. সাকিব, মো. নিজাম উদ্দিন, জাহেদ ইসলাম প্রমুখ। সভায় জানানো হয় উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাউজান উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক, পাহাড়তলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রোকন উদ্দিন। সংগঠনটির স্থানীয় শাখার সভাপতি আলহাজ্ব সৈয়্যদ ফজলে আকবরের সভাপতিত্বে মাহফিলের উদ্বোধক থাকবেন সংগঠনটির উপজেলা (দক্ষিণ) ‘র সভাপতি আলহাজ্ব আবু বক্কর সওদাগর। আলোচক থাকবেন আল্লামা সৈয়দ মুহাম্মদ শওকত হোসাইন রজবী, আল্লামা সৈয়দ মুহাম্মদ হাসান আল আজহারী, মাওলানা মুহাম্মদ সাইফুল ইসলাম নেজামী আল কাদেরী।

মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে তবররক বিতরণ করা হবে। মাহফিল উপস্থিত হয়ে হুজুরের রেজামন্দি হাসিল করার জন্য সকল সুন্নিজনতার প্রতি দাওয়াত দিয়েছেন সংগঠনটির কর্মকর্তাগণ।

এই বিভাগের সব খবর

সন্তানকে মোবাইল নয়, দ্বীনি শিক্ষা দিন : পীর সাবির শাহ্‌

কুমিল্লার জাগুরঝুলিতে আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত ক্বাদেরিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা কমপ্লেঙ ময়দানে গত ১২ সেপ্টেম্বর নূরানী মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন...

গ্যাস সরবরাহ স্বাভাবিক, ফের ইউরিয়া উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। তবে দীর্ঘদিন বন্ধ থাকার পর কারখানার ইউরিয়া প্ল্যান্টে দেখা দেওয়া যান্ত্রিক ত্রুটির...

কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন বাড়ানোর ওপর জোর দিয়েছেন। বিশেষ করে যেসব কৃষিপণ্য দেশে উৎপাদনের সুযোগ রয়েছে, সেগুলোর উৎপাদন...

সর্বশেষ

সন্তানকে মোবাইল নয়, দ্বীনি শিক্ষা দিন : পীর সাবির শাহ্‌

কুমিল্লার জাগুরঝুলিতে আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত ক্বাদেরিয়া...

গ্যাস সরবরাহ স্বাভাবিক, ফের ইউরিয়া উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চিটাগাং ইউরিয়া...

কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে...

কাপ্তাই লেক নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না : নাজিমুর রহমান

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বলেছেন, কাপ্তাই লেক...

বিএনপি সবসময় অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করে : রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

এশিয়ান গেমস ক্রিকেটের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ

আসন্ন এশিয়ান গেমসকে সামনে রেখে আজ থেকে মিরপুর শেরে...