সোমবার, ২৯ জুন ২০২৬

জলমহাল ইজারার জন্য আবেদন দাখিলের সময় বাড়ানো হয়েছে

- Advertisement -
Single page 1st Paragraph

জেলা ও উপজেলা পর্যায়ে জলমহাল ইজারার জন্য অনলাইনে আবেদন দাখিলের সময়সীমা আগামী ১৩ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।

ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী আজ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ভূমি মন্ত্রণালয় ও ভূমি সম্পর্কিত বিভাগীয় কমিশনাদের এক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এই সময়সীমা বাড়ানোর নির্দেশ দেন।

এসময় ভূমি সচিব মো. মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

এছাড়া, বিভাগীয় পর্যায়ের ভূমি রাজস্ব সভা আরও ফলপ্রসূ করা, হোল্ডিং এন্ট্রির দক্ষতা বৃদ্ধি, মানবসম্পদ ব্যবস্থাপনা সফটওয়্যার, ই-পর্চা কার্যক্রম, আন্ত:জেলা, উপজেলা সীমানা বিরোধ, অবৈধ দখল উচ্ছেদ, ভূমিসেবা সপ্তাহ সহ বিভিন্ন বিষয় নিয়ে সভায় আলোচনা হয়।

এই সময় ভূমি প্রশাসনের দক্ষ ব্যবস্থাপনার স্বার্থে ভূমি মন্ত্রণালয়ের আওতাভুক্ত ও ভূমিসেবা সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীদের ‘বার্তা’ নামক অ্যাপটি ব্যবহার জোরদার করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করারও নির্দেশ প্রদান করেন ভূমিমন্ত্রী। সভায় দেশের সকল বিভাগীয় কমিশনারগণ, তাঁদের প্রতিনিধি এবং ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...