রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ফৌজদারহাটে যাত্রীবাহী বাস উল্টে খাদে, নিহত ১, আহত ৩

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের সীতাকুণ্ড ফৌজদারহাটে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী স্টার লাইন পরিবহনের একটি বাস উল্টে খাদে পড়ে যাওয়ার ঘটনায় একজন নিহত হয়েছেন। এসময় আহত হয় আরও তিনজন।

শনিবার (২৯ জুন) সকাল ৯টার দিকে ফৌজদারহাটের ফকিরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহত যাত্রীর নাম পাওয়া যায়নি। তবে তিনি নারী বলে জানা গেছে। আহত তিনজন হলেন- নোয়াখালী জেলার বেগমগঞ্জ এলাকার মো. মোস্তফার ছেলে আরিফ (৩০), কুমিল্লা জেলার চোদ্দগ্রাম এলাকার মো. আব্দুর রাজ্জাকের ছেলের আব্দুল মোতালেব (৫২) ও ফেনী জেলার সোনাগাজী এলাকার কোমল চন্দ্র নাথের মেয়ে স্বপ্না রানী (৪৯)। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চমেক হাসপাতালে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নুরুল আলম আশিক বলেন, ফৌজদারহাট এলাকায় স্টারলাইন গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আহত হয়ে হাসপাতালে ৩ জনকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করিয়ে দেন।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুর রাজ্জাক বলেন, ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে সকাল ৯টায় বাস উল্টে যাওয়ার খবর আসে। তাৎক্ষণিক কুমিরা ও আগ্রাবাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। বাসের মধ্যে আটকে পড়া চারজনকে উদ্ধার করা হয়। এর মধ্যে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। বাকি তিনজনকে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রাজ্জাক আরও বলেন, ওই বাসের ভেতর আটকে পড়া আমরা আর কাউকে পাইনি। বাস চালক পালিয়ে গেছে। ধারণা হচ্ছে বৃষ্টির মধ্যে গাড়িটি দ্রুত গতিতে চলানোয় নিয়ন্ত্রণ করতে না পেরে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে গেছে৷ বাসটি আমরা পুলিশের সাহায্যে উদ্ধার করেছি।

জানা গেছে, স্টারলাইন পরিবহনের এই বাসটি চট্টগ্রাম যাত্রী নিয়ে ফেনীর দিকে যাচ্ছিল।

এই বিভাগের সব খবর

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ভারতের মৎস্য আমদানিকারকরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি ড্রেজার মেশিন ও প্রায় ২ হাজার ফুট পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে...

সর্বশেষ

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি...

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জেলার প্রায় ২ হাজার মসজিদ ও মসজিদ...

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

নগরের খুলশী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর...

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং

ব্রিকস জোটভুক্ত দেশগুলোর নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের...