সমগ্র পৌরবাসীর ব্যাপক উপস্থিতি ও বর্নাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে সন্দ্বীপ পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে ৪৯ কোটি টাকা উন্নয়ন খাতে এবং ৪ কোটি ২৩ লক্ষ ৫০ হাজার টাকা রাজস্ব খাতে সহ সর্ব মোট ৫৩ কোটি ২৩ লক্ষ ৫০ হাজার টাকার বাজেট ছিলো এ যাবৎ কালের সর্বোচ্চ বাজেট।
এমপি মিতা বলেন – সন্দ্বীপ পৌরসভাকে IUGIP নামে যে প্রকল্পের আওতায় আনা হয়েছে সেই বাজেটে ৫ বছরে প্রায় সাড়ে তিনশ কোটি টাকার কাজ হবে যা পুরো উপজেলায়ও সম্ভব হয়না।অতএব পৌরবাসী খুবই ভাগ্যবান।
২৭ জুন পৌরসভা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উক্ত মন্তব্য করেন সাংসদ মাহফুজুর রহমান মিতা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এস.এম আনোয়ার হোসেন, সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ কবির হোসেন, এলজিইডি ইঞ্জিনিয়ার মোঃ আলীম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত পৌরসভার জননন্দিত মেয়র মোক্তাদের মাওলা সেলিম। শুরুতে তিনি প্রস্তাবিত বাজেট ঘোষনার পর উপস্থিত বক্তারা সেটির উপর পর্যালোচনামূলক বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পৌরসভার পরিদর্শক মোঃ বেলায়েত হোসেন। সভায় অন্যান্য বক্তারা বলেন এটি অত্যান্ত জনবান্ধব ও এ যাবৎকালের সর্বোচ্চ বাজেট। মেয়র মোক্তাদের মাওলা সেলিমের নেতৃত্বে পৌরবাসী খুব দ্রুত সময়ের মধ্যে একটি পৌরসভার মানুষ যতরকম নাগরিক সুবিধা পাওয়ার কথা তার সব কিছুই পাবে। এমপি মাহফুজুর রহমান মিতা সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছেন বলে তা সম্ভব হচ্ছে। এবং আগামীতে স্মার্ট পৌরসভা গঠনে তিনি ভুমিকা রাখবেন বলে আস্বস্ত করেছেন ।
পৌর মেয়র মোক্তাদের মাওলা সেলিম বলেন আমি দায়িত্ব পাওয়ার পর থেকে এমপি মহোদয়ের সহযোগিতায় অনেক দৃশ্যমান উন্নয়ন করেছি। আগামীতে আমি একটি মডেল পৌরসভা গড়তে এমপি মহোদয়ের সহযোগিতা চাইবো সব সময়। এবং সেটি বাস্তবায়নে তিনি জোড়ালো সহযোগিতা করবেন বলে আমার প্রত্যাশা।অন্যদিকে তিনি এবারও পৌরসভায় ওনার উন্নয়ন প্রকল্পের বৃহৎ অংশ বরাদ্ধ দেবেন পৌরবাসীর পক্ষে এ দাবী রইলো ওনার কাছে।
