চট্টগ্রামের নাজিরহাট থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ২৬ জুন (বুধবার) ফটিকছড়ি-হাটহাজারী সীমান্ত নাজিরহাট হালদার নতুন ব্রীজ সংলগ্ন স্থান থেকে রাস্তায় পড়ে থাকা অবস্থাৃয় মরদেহটি উদ্ধার করা হয়।
লাশটি দেখতে পেয়ে পুলিশ খবর দিলে,হাটহাজারী থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে। লাশের শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে। যুবকের এখনো পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ। হাটহাজারী থানার এসআই জিহাদ বলেন,খবর পেয়ে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশের পরিচয় এখনো জানা যায়নি। তদন্তপূর্বক বিস্তারিত পরে জানা যাবে।
