জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত চট্টগ্রাম নগরীর চকবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে তিন হোটেল-রেস্তোঁরাকে ১৯ হাজার টাকা জরিমানা করেছে ।
মঙ্গলবার (২৫ জুন) দুপুরে এ অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম নগর সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম।
অভিযান সূত্র জানায়, চকবাজার এলাকায় অবস্থিত হোটেল আরাবিয়া দরবার, হোটেল ফোরস্টার এবং গাউছিয়া সুইটস এন্ড বেকারীতে অভিযান পরিচালনা করা হয়। এসময় এরাবিয়ান দরবারকে হোটেল ও রেস্তোরা আইন, ২০১৪ মোতাবেক নিবন্ধন লাইসেন্স না থাকায় ৯ হাজার টাকা, হোটেল ফোরস্টারকে সেবার চার্ট না থাকা ও কর্মচারীদের ইউনিফর্ম না থাকায় ৫ হাজার টাকা এবং গাউছিয়া প্রিমিয়ান সুইটস এন্ড বেকারী কাঁচে ঘেরা আবদ্ধ স্থানের মিষ্টান্নে মাছির আনাগোনা পাওয়ায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম বলেন, তিনটি হোটেল-রেস্তোরাঁকে নানা অপরাধে সর্বমোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

