বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

স্বাগতিকদের বিদায় করে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা

ক্রীড়া ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

নিজেদের মাঠে টি-টেয়েন্টি বিশ্বকােেপর ফাইনালে খেলা হলোনা ওয়েস্ট ইন্ডিজের। সে সাতে সর্বাধিক তিনবার ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করনের শিরোপা জেতাও হলোনা ক্যারিবীয়দের।

স্বাগতিকদের বিদায় করে টুর্নামেন্টের সেমিফাইনালে উঠে গেল দক্ষিণ আফ্রিকা। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনো পর্যন্ত অজেয় দল দক্ষিণ আফ্রিকা। গ্রুপ পর্বের চার ম্যাচে জয়ের পর সুপার ফোর পর্বের তিনটি ম্যাচেও জিতল দক্ষিণ আফ্রিকা। ফলে সুপার এইট পর্বের গ্রুপ-২ থেকে চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে গেল দক্ষিণ আফ্রিকা।

আর গ্রুপের দ্বিতীয় দল হিসেবে শেষ চারে জায়গা করে নিলে ইংল্যান্ড। আজ সোমবার সকালে এন্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে অনুষ্টিত সুপার ইেট পর্বের ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ডিএলএস মেথডে ৩ উইকেটে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় দক্ষিণ আফ্রিকা। আর শেষ আট থেকেই বিদায় নিতে হয় ওয়েস্ট ইন্ডিজকে।

টসে হেরে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ প্রথম দুই ওভারে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে। তবে তৃতীয় উইকেটে কাইল মায়ার্স এবং রোস্টন চেইস মিলে ৮১ রান যোগ করে বড় ইনিংসের দিকে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু এজুটি ভাঙ্গার পর আর দাড়াতে পারেনি স্বাগতিক ব্যাটাররা। ৩৪ বলে ৩৫ রান করা মায়ার্সকে ফিরিয়ে এজুটি ভাঙ্গেন শামসি।

এরপর চেইস লড়াই করার চেষ্টা করেছিলেন। কিন্তু অপর প্রান্তে বাকিরা তাকে সঙ্গ দিতে পারেনি। দলকে ৯৭ রানে রেখে ষষ্ট উইকেট হিসেবে ৪২ বলে ৫২ রান করে ফিরেন চেইস। এরপর বাকিরা তেমন সুবিধা করতে পারেনি। ফলে মাত্র ১৩৫ রানে থামে ওয়েস্ট ইন্ডিজ।

দক্ষিণ আফ্রিকার পক্ষে তাবারেজ শামসি ২৭ রানে নিয়েছেন ৩ উইকেট। ১৩৬ রানের লক্ষ্য তাড়া করতে নামা দক্ষিণ আফ্রিকা দুই ওভার ব্যাট করার পর বৃষ্টি নামে। সে দুই ওভারে ১৫ রান তুললেও দুটি উইকেট হারায় দক্ষিন আফ্রিকা। বৃষ্টির পর পুনরায় খেলা শুরু হলে ১৭ ওভারে ১২৩ রানের লক্ষ্য নির্ধারিত হয় দক্ষিণ আফ্রিকার সামনে।

প্রথম দুই ওভারে ডিকক এবং হেন্ডরিককে হারানোর পর তৃতীয় উইকেটে মার্করাম এবং স্টাভস মিলে ২৭ রান যোগ করেন। জোসেফের বলে ১৮ রান করে ফিরেন মার্করাম। এরপর স্টাভস এবং ক্লাসেন মিলে আরো ৩৫ রান যোগ করেন। ১০০ রানে পৌছাতে ক্লাসেন, মিলার এবং স্টাভ ফিরে এলে আবার চাপে পড়ে দক্ষিন আফ্রিকা। কিন্তু জানসেন চেষ্টা করছিলেন দলকে টানার। তবে অপর প্রান্তে তেমন সঙ্গ পাচ্ছিলেন না। ক্রমশ জমে উঠা ম্যাচটির শেষ ওভারে দক্ষিন আফ্রিকার প্রয়োজন ছিল ৫ রান। কিন্তু ওবেদ ম্যাকয় এর করা ওভারের প্রথম বলে ছক্কা মেরে দলকে অসাধারন জয় এনে দেওয়ার পাশাপাশি সেমিফাইনালে তুলে দেন কাগিসু রাবাদা। ২১ রানে অপরাজিত ছিলেণ জানসেন। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ৩টি উইকেট নেন চেইস। ২টি করে উইকেট নিয়েছেণ রাসেল, জোসেফ এবং মোটি। ম্যাচ সেরা হয়েছেন তাবারেজ শামসি।

এই বিভাগের সব খবর

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ গোবিন্দারখীল গ্রামের পূর্ব পাড়া এলাকার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ জুলাই দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও টেকসই পানি ব্যবস্থাপনার কৌশলের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে পানিনিরাপত্তাকে। নদী পুনরুদ্ধার, বন্যা নিয়ন্ত্রণ, খাল খনন এবং...

সর্বশেষ

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও...

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

লামায় নির্বাহী অফিসার মঈন উদ্দিন’র আন্তরিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য কমপ্লেক্সে আট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা চালু

দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য...

শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম...