সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সন্দ্বীপে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিভিন্ন কর্মসূচী পালন

 বাদল রায় স্বাধীন
- Advertisement -
Single page 1st Paragraph
 মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জনে নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী বা প্লাটিনাম জয়ন্তী ছিলো আজ। দিবসটি পালন উপলক্ষে বর্নাঢ্য কর্মসূচী পালন করেছে সন্দ্বীপ উপজেলা আওয়ামীলীগ। কর্মসূচীর মধ্যে ছিলো বর্নাঢ্য রেলী, শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল ও আলোচনা সভা।

উক্ত কর্মসূচীকে সফল করতে সন্দ্বীপ পৌরসভা আওয়ামীলিগ একটি বিশাল মিছিল নিয়ে উপজেলা আওয়ামীলিগের কার্যালয়ে গিয়ে একত্রিত হয়। মিছিলের নেতৃত্ব দেন পৌর আওয়ামীলিগের সভাপতি মেয়র মোক্তাদের মাওলা সেলিম ও পৌর আওয়ামীলিগের সাধারন সম্পাদক সফিকুল মাওলা।এর পর সন্দ্বীপের বিভিন্ন প্রান্ত থেকে আসা আওয়ামীলিগ,যুবলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের হাজারো নেতা কর্মী মিলে একটি বর্নাঢ্য রেলী করে শহীদ বেদিতে গিয়ে পুস্পমাল্য অর্পণ করে। পুস্পস্তবক অর্পণ শেষে কবি আব্দুল হাকিম পাবলিক অডিটোরিয়ামে দোয়া মাহফিল ও আলোচনা সভায় মিলিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দীন বেদন। উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাঈন উদ্দিন মিশন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস.এম আনোয়ার হোসেন,পৌরসভা আওয়ামী লীগ এর সভাপতি মেয়র মোক্তাদের মাওলা সেলিম,উপজেলা ভাইস চেয়ারম্যান ওমর ফারুক, মহিলা ভাইস চেয়ারম্যান হালিমা বেগম শান্তা,অধ্যক্ষ জামিল ফরহাদ, মুছাপুর ইউপি চেয়ারম্যান আবুল খায়ের নাদিম, উপজেলা যুবলীগের সভাপতি ছিদ্দিকুর রহমান,উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহফুজুর রহমান সুমন সহ আওয়ামীলিগ,যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন গত সাড়ে সাত দশক ধরে আওয়ামী লীগের পথচলা ছিল গৌরবোজ্জ্বল। দীর্ঘ এই পথচলায় সংগঠনটি বাঙালি জাতির অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে সকল প্রতিবন্ধকতা জয় করেছে সফলতার সাথে।পৃথিবীর খুব কম সংগঠন আছে যারা ধারাবাহিক সাফল্য নিয়ে ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করার সৌভাগ্য অর্জন করেছে। অনুরূপভাবে গৌরব, সাফল্য ও অর্জনের সঙ্গে আওয়ামী লীগ তার প্রতিষ্ঠার রজতজয়ন্তী ও সুবর্ণ জয়ন্তী পালন শেষে আজ প্লাটিনাম জয়ন্তী পালন করে বিরল সৌভাগ্যের অধিকারী হয়েছে।
তারা আরো বলেন ১৯৪৯ সালের ২৩ জুন পুরনো ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিমলীগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই রাজনৈতিক দলটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাগারে আটক ছিলেন। তাঁকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়। কেন্দ্রীয়ভাবে নিখিল পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ করা হলেও পরবর্তী সময়ে অসাম্প্রদায়িক রাজনৈতিক আদর্শের অধিকতর প্রতিফলন ঘটানোর জন্য এর নাম থেকে মুসলিম শব্দটি বাদ দিয়ে ‘আওয়ামী লীগ’ করা হয়।এটি করা হয় ১৯৫৪ সালের নির্বাচনে বিজয়ের পর ১৯৫৫ সালে অনুষ্ঠিত আওয়ামী মুসলিমলীগের কাউন্সিলে।

এই বিভাগের সব খবর

সন্তানকে মোবাইল নয়, দ্বীনি শিক্ষা দিন : পীর সাবির শাহ্‌

কুমিল্লার জাগুরঝুলিতে আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত ক্বাদেরিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা কমপ্লেঙ ময়দানে গত ১২ সেপ্টেম্বর নূরানী মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন...

গ্যাস সরবরাহ স্বাভাবিক, ফের ইউরিয়া উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। তবে দীর্ঘদিন বন্ধ থাকার পর কারখানার ইউরিয়া প্ল্যান্টে দেখা দেওয়া যান্ত্রিক ত্রুটির...

কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন বাড়ানোর ওপর জোর দিয়েছেন। বিশেষ করে যেসব কৃষিপণ্য দেশে উৎপাদনের সুযোগ রয়েছে, সেগুলোর উৎপাদন...

সর্বশেষ

সন্তানকে মোবাইল নয়, দ্বীনি শিক্ষা দিন : পীর সাবির শাহ্‌

কুমিল্লার জাগুরঝুলিতে আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত ক্বাদেরিয়া...

গ্যাস সরবরাহ স্বাভাবিক, ফের ইউরিয়া উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চিটাগাং ইউরিয়া...

কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে...

কাপ্তাই লেক নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না : নাজিমুর রহমান

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বলেছেন, কাপ্তাই লেক...

বিএনপি সবসময় অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করে : রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

এশিয়ান গেমস ক্রিকেটের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ

আসন্ন এশিয়ান গেমসকে সামনে রেখে আজ থেকে মিরপুর শেরে...